৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

হেলমেট টানাটানির ঘটনায় শাস্তি পেলেন রিপনসহ ৩ ক্রিকেটার

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের ম্যাচে বাক-বিতণ্ডা ও হেলমেট ধরে টানাটানির ঘটনায় দুই দলের তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। গত বুধবার দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশি ক্রিকেটার রিপন মন্ডলের হেলমেট টানার ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচিত ইস্যুগুলোর একটি। যেখানে শাস্তি থেকে রেহাই পাননি বাংলাদেশের এই পেসার। বাকি দুজন সফরকারী দক্ষিণ আফ্রিকার।

তিন ক্রিকেটারকে শাস্তি প্রদানের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। তিনি বলেন, ‘(রিপনের হেলমেট টানা) ইনোসেন্ট এনতুলিকে চারটি সাসপেনশন পয়েন্ট দিয়েছি। তার আরেক সতীর্থ ক্রিকেটার মিকায়েল প্রিন্সকে দেওয়া হয়েছে এক পয়েন্ট। এ ছাড়া বাজে শব্দ ব্যবহারের কারণে রিপন মন্ডলকে দুটি পয়েন্ট দেওয়া হয়েছে।’

তবে উল্লেখ্য ক্রিকেটারদের এটাই চূড়ান্ত শাস্তি নয় বলেও জানান তিনি। নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানাসহ আরও শাস্তি আসতে পারে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নিজস্ব ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এ নিয়ে ম্যাচ রেফারি সেলিম শাহেদ জানান, ‘আমরা সাসপেনশন পয়েন্ট দিয়ে দিয়েছি, এখন পয়েন্ট অনুযায়ী দুই বোর্ড যে সিদ্ধান্ত নেয় আরকি। তারা কয় ম্যাচ ফাইন করবে, তা ওয়ানডে-টেস্ট নাকি টি-টোয়েন্টিতে মানা হবে সেটা তাদের ব্যাপার। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আমরা প্রমাণও পাঠিয়েছি।’

আরও পড়ুনঃ   নগরীতে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের প্রতি মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঘটনাটি গত বুধবারের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইনিংসের ১০৫তম ওভার। ইনোসেন্ট এনতুলির করা ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এগিয়ে ছক্কা হাঁকান রিপন। এক ছক্কা হজম করতেই মেজাজ হারিয়ে ফেলেন ওই প্রোটিয়া বোলার। বাংলাদেশের দুই ব্যাটার মেহেদী আর রিপন যখন ক্রিজের মাঝে, তখন এনতুলি কিছু একটা বলতে বলতে এগিয়ে আসেন। কাছাকাছি এসে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই আগ বাড়িয়ে রিপনকে ধাক্কা দেন তিনি, এরপর কারণ জানতে চাইলে এনতুলি আরও ক্ষিপ্ত হন।

আরও পড়ুনঃ   রাবি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মেজাজ হারিয়ে রিপনের দিকে আরও কয়েকবার তেড়ে যান ওই প্রোটিয়া স্পিনার, আম্পায়ারকে সামনে রেখেই করলেন তার হেলমেট নিয়ে টানা হ্যাঁচড়া। যা কয়েকদফায় হাত দিয়ে আটকানোর চেষ্টাও করেন রিপন। আম্পায়ারও তাকে থামাতে ব্যর্থ হন। তবে সেখানেই থেমে থাকেননি এনতুলি, হেলমেট থেকে হাত সরিয়ে আঙুল উঁচিয়ে কিছু একটা ক্রমাগত বলতে থাকেন রিপনকে। দুই আম্পায়ার ও অন্য ক্রিকেটাররা মিলে এরপর এই দুজনকে আলাদা করেন। অবশ্য তখনও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এনতুলি। একপর্যায়ে দক্ষিণ আফ্রিকার আরও দুই খেলোয়াড় এসে রিপনকে কিছু একটা বলতে থাকেন।

প্রসঙ্গত, ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে তুমুল লড়াই শেষে ট্রফি ঘরেই রেখেছিল বাংলাদেশ। চারদিনের টেস্ট সিরিজের ১ম ম্যাচ ছিল ড্র। গত দু’দিনে বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় টেস্টও ড্র হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST