৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে নিষিদ্ধ হল ই-সিগারেট বা ভ্যাপ

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে ডিসপোজেবল (একবার ব্যবহারযোগ্য) ই-সিগারেট বা ভ্যাপ বিক্রি ও সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আগামী রোববার থেকে কার্যকর হচ্ছে। শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা এবং ‘একবার ব্যবহার করে ফেলে দেওয়ার প্রবণতা’ বন্ধ করতেই এই পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

লন্ডন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

পরিবেশবিষয়ক জুনিয়র মন্ত্রী মেরি ক্রে বলেন, ‘অনেক দিন ধরে একবার ব্যবহারযোগ্য ভ্যাপ আমাদের রাস্তাকে আবর্জনায় পরিণত করেছে এবং এখানকার শিশুদের নিকোটিনে আসক্ত করে তুলছে।’

তিনি আরো বলেন, ‘এখন সময় হয়েছে এই ভয়ংকর যন্ত্রগুলোকে বিদায় জানানোর।’

নতুন এই আইন অনুযায়ী, একবার নিষেধাজ্ঞা অমান্য করলে ২০০ পাউন্ড (প্রায় ২৬৯ ডলার) জরিমানা গুনতে হবে। আর বারবার আইন লঙ্ঘন করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

২০২১ সালে দেশটিতে ডিসপোজেবল ভ্যাপের ব্যবহার শুরু হয়। এরপর থেকে বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এগুলোর জনপ্রিয়তা বেড়ে যায়। মিন্ট, চকলেট, ম্যাঙ্গো ও তরমুজের রঙিন ও মজাদার ফ্লেভার ছিল আকর্ষণের মূল কারণ।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ ডিসপোজেবল ভ্যাপ ফেলে দেওয়া হয়েছে, যা পরিবেশের ওপর ব্যাপক প্রভাব ফেলছে।

আরও পড়ুনঃ   ৭০ হাজার রুপিতে মেডিকেল ডিগ্রি, ভারতে ১৪ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

ম্যাটেরিয়াল ফোকাস নামক স্বাধীন একটি সংস্থা জানিয়েছে, এসব ভ্যাপের সঙ্গে প্রতিবছর প্রায় ৪০ টন লিথিয়াম ধাতু নষ্ট হচ্ছে, যা দিয়ে ৫ হাজার বৈদ্যুতিক গাড়ি চালানো যেতো।

ই-ওয়েস্ট (ইলেকট্রনিক বর্জ্য) বিষয়ক কোম্পানি সুইপ কুসাকোসকির বাণিজ্যিক ব্যবস্থাপক জাস্টিন গ্রিনাওয়ে বলেন, ‘সঠিকভাবে ফেলা না হলে প্রতিটি ভ্যাপ থেকেই আগুন লাগার শঙ্কা থাকে।’

স্বাস্থ্য সেবামূলক দাতব্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ (এএসএইচ) এর তথ্যমতে, সরকারি নিষেধাজ্ঞার ঘোষণার পর থেকেই ভ্যাপের ব্যবহার কমতে শুরু করেছে।

এএসএইচ এর সাম্প্রতিক জরিপ বলছে, ২০২৪ সালে ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে ৫২ শতাংশ ডিসপোজেবল ভ্যাপ ব্যবহার করতেন, ২০২৫ সালে তা কমে ৪০ শতাংশে নেমে এসেছে।

সংস্থার উপ-প্রধান নির্বাহী ক্যারোলিন সের্নি বলেন, ‘এই নতুন আইন শিশুদের মধ্যে ভ্যাপের ব্যবহার কমাতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। একইসঙ্গে ধূমপান ছাড়তে সহায়ক পণ্য পাওয়ার সুযোগও রাখা হবে।’

অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ এর জরিপ অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের ১১ শতাংশ (প্রায় ৫৬ লাখ) নিয়মিত ভ্যাপ ব্যবহার করেন। ১১ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মধ্যে এই হার ১৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৯ লাখ ৮০ হাজার নাবালক ভ্যাপ ব্যবহার করছে।

আরও পড়ুনঃ   শপথের আগে ওয়াশিংটনে হাজারো মানুষের ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

আর ব্যবহারকারীদের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫২ শতাংশই একবার ব্যবহারযোগ্য (ডিসপোজেবল) ভ্যাপ বেশি পছন্দ করেন।

এই নিষেধাজ্ঞার ফলে পুনরায় ব্যবহারযোগ্য বা রিফিলযোগ্য ভ্যাপ ডিভাইসে অনেক ব্যবহারকারী চলে যেতে পারে বলেও মনে করছেন সমালোচকরা।

অন্যদিকে, এ নিষেধাজ্ঞায় নিকোটিন গ্রহণ কমবে না, বরং অবৈধ পণ্যের প্রবাহ বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় অনলাইন ভ্যাপ রিটেইলার ‘ভ্যাপ ক্লাব’ এর পরিচালক ড্যান মারচেন্ট সতর্ক করে বলেন, ‘এই আইন কার্যকরের মাধ্যমে শুধু বিক্রয় নিষিদ্ধ হবে, ব্যবহার নয়। এতে অবৈধ এবং বিপজ্জনক পণ্যের বাজারে ঢুকে পড়ার ঝুঁকি রয়েছে।’

যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞা বেলজিয়াম ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশের পথ অনুসরণ করে কার্যকর করা হচ্ছে। নতুন বিধিনিষেধ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডও।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST