৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি: আমীর খসরু

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সমস্যার কথা বারবার বিদেশে গিয়ে বলার প্রয়োজন নেই; সমাধান এখানেই করতে হবে, দেশের ভেতরেই করতে হবে।

শুক্রবার (৩০ মে) চট্টগ্রাম এলজিইডি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।

আরও পড়ুনঃ   জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবি জামায়াতের, সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা

আমীর খসরু বলেন, আমরা এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি। যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয়, এটা গণতন্ত্র ও দেশের স্বার্থে প্রয়োজন। বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের প্রত্যাশায় রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সব সমস্যার সমাধান দেশের জনগণের হাতেই। সংস্কার, বিচার-সব কিছুর মূল ভিত্তি জনগণ। সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই। জনগণই একমাত্র অস্ত্র।

আরও পড়ুনঃ   খালেদা জিয়া হাসপাতাল থেকে আজ বাসায় ফিরছেন

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনায় একটি সঠিক বাংলাদেশ গড়তে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও গতিশীল হতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। যারা এই দ্বিধায় থাকবেন, তারা পিছিয়ে পড়বেন। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, সময় বড় চিত্র দেখার।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST