২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সংশোধনে পরামর্শের আহ্বান জানালেন মহাপরিচালক

স্টাফ রিপোর্টার : ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সংশোধনের জন্য সকলের পরামর্শ আহ্বান করেছেন আইনটি বাস্তবায়নের দায়িত্বে নিয়োজিত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

আজ (২৯ মে) বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মহাপরিচালক বলেন, আইনটিতে কিছু অসামঞ্জস্য চোখে পড়েছে। তাই আমরা আইন হালনাগাদ করতে প্রস্তাবনা দেওয়ার জন্য পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি। আইনে কোনো কোনো ক্ষেত্রে ভোক্তার ক্ষমতা খর্ব করা হয়েছে। আমরা আইনটি আরও সুন্দর করতে চাই।

আরও পড়ুনঃ   নগরীতে এক দফা দাবিতে নার্সিং শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু এর লোকসংখ্যা সতেরো কোটির বেশি। এই লোকেরা সবাই সবার আত্মীয় কিন্তু কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আমাদের মৌলিক চাহিদার প্রথমটি হচ্ছে খাদ্য। কিন্তু এ খাদ্য আমার খাওয়ার উপযোগী কিনা তা নিশ্চিত হতে পারছি না। এর কারণ নৈতিকতার ঘাটতি।

তিনি বলেন, স্বাধীনতার চুয়ান্ন বছর পর কেউ যদি কাউকে বিশ্বাস করতে না পারে তাহলে তা দুর্ভাগ্যজনক। এ সমস্যা সমাধানে তিনি নৈতিকভাবে সৎ ব্যবসায়ীশ্রেণি গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। তিনি বলেন, ঈদের আগে আমরা আমাদের ভোক্তা অর্থাৎ সেবা গ্রহীতাদের সেবা দিয়ে তাদের অধিকার সমুন্নত রাখবো। এ সময় তিনি ঈদের জন্য পশু কেনায় সাবধানতা অবলম্বনের আহ্বান জানান এবং নির্দিষ্ট স্থানে কোরবানি করতে সকলের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   চীনের কাছে ১৯-০ গোলে হারল বাংলাদেশ

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আব্দুল আলীম।

স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা-সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের দপ্তর প্রধান, ক্যাবের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য অংশীজনেরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১০

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১১

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১২

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৩

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৪

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৫

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৬

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১৭

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৮

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৯

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST