১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ক্ষেতলাল উপজেলায় স্কুলছাত্রের মরদেহ মিলল সেতুর নিচে

অনলাইন ডেস্ক : বেড়াতে যাওয়ার কথা বলে বের হওয়া স্কুলছাত্রের মরদেহ মিলল সেতুর নিচে
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আরাফাত হোসেন জনি (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বটতলী সেতুর নিচে তুলসীগঙ্গা নদীতে মরদেহটি পাওয়া যায়।

আরাফাত হোসেন জনি ক্ষেতলালের দাশড়া গ্রামের আলী আকবরের ছেলে। সে ক্ষেতলাল খোশবদন জি.ইউ আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ   বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিহতের বাবা আলী আকবর বলেন, খালার বাড়িতে যাওয়ার কথা বলে আজ সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে লোকমুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের মরদেহ।

স্থানীয়রা জানান, বটতলী সেতুর নিচে কয়েকজন ব্যক্তি একটি মরদেহ দেখতে পান। সেখানে জনতার ভিড় জমে। পরে মরদেহটি উপজেলার দাশড়া উত্তরপাড়া গ্রামের আলী আকবরের ছেলে জনির বলে পরিবারের লোকজন শনাক্ত করেন। এরপর ঘটনাস্থল থেকে মরদেহটি পরিবারের লোকজন নিজ গ্রামে নিয়ে যান।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

ক্ষেতলাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহের মাথার ভেতরে আঘাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাক-কান দিয়ে রক্ত বের হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সেতু থেকে নিচে পড়ে ছেলেটি মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST