২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার: গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২৩ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি আকাশ আহমেদ (২৪) রাজশাহী নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মো: হালিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৭ মে রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদের নেতৃত্বে সেনাবাহিনীর সমন্বয়ে একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার চরশ্যামপুর এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে হেরোইন বিক্রি করছে।

আরও পড়ুনঃ   নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিংকস

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ঐ টিম রাত ১০ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আকাশকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

এদিকে একই দিনে যৌথ বাহিনী একই থানার চরশ্যামপুর এলাকার মাদক ব্যাবসায়ী মোসা: মনিকা বেগম ও মো: সুমন রেজার বাড়িতে অভিযান পরিচালনা করে ১৩ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৪৬ হাজার নগদ টাকা উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আসামি মনিকা ও সুমন কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১, মাদকদ্রব্য উদ্ধার

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।- খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST