২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আমিরাতের সঙ্গে করা ভুলগুলো করতে চান না বাংলাদেশ অধিনায়ক

অনলাইন ডেস্ক : সময়টা খুব একটা অনুকূলে নেই বাংলাদেশ দলের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি, ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে টেস্ট হার। এরপর সবশেষ আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। আর সেই সিরিজ হারের পর তীব্র সমালোচনার বিষে বিদ্ধ হচ্ছে বাংলাদেশ দল।

তবে সে সব ভুলে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। বুধবার (২৮ মে) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও এই সিরিজ থেকেই সামনের দিকে তাকাচ্ছেন।

আরও পড়ুনঃ   আইপিএলে চ্যাম্পিয়ন হয়েও আয় কমেছে বেঙ্গালুরুর

গতকাল লাহোরে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘(আমিরাতের কাছে হারার পর) আলোচনা সমালোচনা হবেই। এটা অনেক লম্বা জিনিস। সবারই চেষ্টা থাকে আমরা যেন ভালো ক্রিকেটটা খেলি। আমরা আগে যে ভুলগুলো করেছি সেগুলো যেন এখানে রিপিট না হয় সেই চেষ্টা থাকবে।’

বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘দল অনেক ব্যালান্স। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। উন্নতি করতে পারছি কিনা, কীভাবে খেলছি সেটা বড় জিনিস। প্রসেস মেইনটেইন করতে পারছি কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুনঃ   পাল্টে গেল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম

উন্নতির তাগিদ দিয়ে পরে লিটন বলেন, ‘দেখেন অবশ্যই ধারাবাহিক হলে হয়ত আমরা টপ টিম থাকতাম। যেহেতু আমরা একটু পেছনের টিম তার মানে কিছু ল্যাকিংস আছে। সেটা নিয়েই কাজ করছি কীভাবে ধারাবাহিক হওয়া যায়। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউএইতে একরকম, এখানে আবার আরেকরকম। অই চ্যালেঞ্জগুলা কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে পারফর্ম করছি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST