২৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর পুঠিয়াতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার পুঠিয়া থেকে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে রনি (৩৮) কে গ্রেপ্তার করেছে। রনি পুঠিয়া উপজেলার জিউপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসায় জড়িয়ে ছিল।

র‌্যাব-৫ সূত্রে জানা যায়, ২৮ মে রাত সাড়ে ৯ টার দিকেপুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ উপজেলা সমাজসেবা অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশি করে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রি করতো। র‌্যাবের তদন্তে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ   পুলিশের পৃথক দুটি অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার: ৩

র‌্যাব-৫ জানায়, প্রতিষ্ঠার প্রথম দিন থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীসহ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১০

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১১

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১২

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৩

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৬

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৭

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST