২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু দক্ষিণে রাজশাহীর আশিকুর ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু দক্ষিণ এলাকায় র‍্যাব সদস্য সেজে প্রতারণার চেষ্টাকালে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, ওয়াকি-টকি ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহীর তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে একটি মাইক্রোবাস থামানোর নির্দেশ দিলে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দেন। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি দাবি করেন, গাড়িতে এক আসামি রয়েছে এবং তিনি র‍্যাবের দায়িত্বে আছেন। তিনি একটি র‍্যাবের পরিচয়পত্রও প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্র যাচাই শুরু করেন। প্রাথমিকভাবে সেটি ভুয়া মনে হওয়ায় পুলিশ তাকে আটক করতে গেলে মাইক্রোবাসে থাকা অন্য পাঁচজন দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে ওই ভুয়া র‍্যাব সদস্যকে ঘটনাস্থলেই আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আশিকুর রহমান স্বীকার করেন, তিনি আগে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তবে বর্তমানে বরখাস্ত হয়েছেন এবং এখন আর কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন।

আরও পড়ুনঃ   কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে ছিলেন জুয়েল (৩৮), ড্রাইভার রাসেল (৪০), হাসান (২৮), জাহাঙ্গীর (৩৫) ও রফিকুল (২৮)। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন জানান, সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া এক ব্যক্তি ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশের সতর্কতায় তিনি ধরা পড়েছেন। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০ তম সভা

নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

১০

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

১১

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

১২

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৬

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

১৭

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

১৮

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

১৯

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST