১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

গোটা গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ইসরাইল গাজার পুরো ভূখণ্ডের ‘নিয়ন্ত্রণ নেবে’ বলে ঘোষণা করেছেন। এ সময় গাজায় সামরিক অভিযান আরও জোরালো করা হয়, যার অংশ হিসেবে দক্ষিণের খান ইউনিস শহরে ‘অভূতপূর্ব হামলার’ আগাম ঘোষণা দিয়ে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। খবর এএফপি’র।

একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রেয়েসুস সতর্ক করে বলেন, ‘গাজায় ২০ লাখ মানুষ অনাহারে ভুগছে।‘ তাঁর ভাষায়, ‘টনকে টন খাদ্যসামগ্রী সীমান্তে আটকে আছে, মাত্র কয়েক মিনিট দূরে।’

এর আগে ইসরাইল জানায়, তারা সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেবে। তবে এই পদক্ষেপকে মানবিক সংকট মোকাবেলায় ‘অপর্যাপ্ত’ বলে উল্লেখ করেছে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা।

নেতানিয়াহু এক ভিডিওবার্তায় বলেন, ‘লড়াই তীব্র হচ্ছে এবং আমরা অগ্রসর হচ্ছি। আমরা গাজা উপত্যকার পুরো অঞ্চলই নিয়ন্ত্রণে নেব।’

তিনি আরও বলেন, ‘আমরা পিছু হটব না। সফল হতে চাইলে এমনভাবে এগোতে হবে যাতে আমাদের থামানো না যায়।’

আরও পড়ুনঃ   ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের

ইসরাইল চলতি মে মাসের শুরুতে গাজার পূর্ণ দখল এবং ‘জনগণকে স্থানচ্যুত করার’ উদ্দেশ্যে একটি সম্প্রসারিত সামরিক পরিকল্পনা অনুমোদন করে।

ত্রাণ নিয়ে দ্বন্দ্ব: খাদ্য না, কূটনীতি?

অবশ্য দেশটির চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির ত্রাণ দেওয়ার বিরুদ্ধে সাফ জানিয়ে বলেছেন, ‘আমাদের জিম্মিদের তো কোনো মানবিক সহায়তা পাচ্ছে না।’ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এক্সে লেখেন এই মন্তব্য।

অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ সীমিত সাহায্যের অনুমোদনকে যুক্তি সঙ্গত বলে মন্তব্য করেন: ‘এই সহায়তা কেবল বেসামরিকদের খাওয়ার জন্য দেওয়া হবে এবং এতে আমাদের মিত্ররা কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখতে পারবে।’

‘অ্যাপোক্যালিপসের মতো’ হামলা: খান ইউনিসে ভয়াবহতা

সোমবার দিনভর ইসরাইলি বাহিনী গাজায় অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় বলে জানায় সেনাবাহিনী। শুধু খান ইউনিসেই ১১ জন নিহত হন, আরও ১১ জন নিহত হন অন্যান্য এলাকায়।

খান ইউনিসে অবস্থানরত এএফপির প্রতিবেদনে দেখা যায়, আহতদের বাঁচাতে হাসপাতালে ছুটে আসছে গাড়ি, আহত শিশুদের কেউ ট্র্যাকস্যুট পরে, কেউ রক্তাক্ত পায়ে খালি গায়ে মেঝেতে বসে আছে।

আরও পড়ুনঃ   নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান

গাজা শহরের বাসিন্দা মোহাম্মদ সারহান বলেন, ‘পুরো শহর যেন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, প্রতিটি ফ্ল্যাট থেকে গুলি, আগুনের বলয়, এফ-১৬, হেলিকপ্টার, সব একসঙ্গে চলছে।’

উত্তরের দেইর আল-বালাহ শহরে ভাই হারিয়ে আহাজারি করেন আয়মান বাদওয়ান। বলেন, ‘আমরা ভীষণ ক্লান্ত, শারীরিক, মানসিক, সব দিক থেকেই বিধ্বস্ত। আর সহ্য করা যাচ্ছে না। এখনই কোনো সমাধান খুঁজে বের করতে হবে, বিশ্বকে হস্তক্ষেপ করতে হবে।’

বিপর্যয়ের পরিসংখ্যান: ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলের দিকের নিহত: ১,২১৮ জন (বেশিরভাগই বেসামরিক), জিম্মি করা হয়: ২৫১ জন, এখনও গাজায় আছেন: ৫৭ জন, যাদের মধ্যে ৩৪ জনকে মৃত বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

গাজায় ১৮ মার্চ থেকে ইসরাইলি নতুন আক্রমণে নিহত: ৩,১৯৩ জন, গাজায় যুদ্ধ শুরুর পর মোট নিহত: ৫৩,৩৩৯ জন (গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST