১৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে উচ্চ শব্দে গান বাজিয়ে টিকটক করতে নিষেধ করায় মারধর : থানায় মামলা

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিম পাড়ায় টিকটকার পরিবারের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর জখম হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী রাবিয়া খাতুন নামের এক বৃদ্ধ অসহায় নারী।

এজাহারে ভুক্তভোগী বিজয়, বিজয়ের মা টিকটকার ঝর্ণা খতুন, বিজয়ের পিতা সাঈদ, রাব্বি, জয়, আরাফাত, রিফাত ও সামসসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগ করে।

লিখিত এজাহারে ভুক্তভোগী রাবিয়া খাতুন উল্লেখ করেন হামলাকারীরা তাদের পূর্ব পরিচিত এবং এবং দীর্ঘদিন যাবৎ তাদের সাথে বিরোধ বিদ্যমান। তারই জেরে গত ৬ মে বিকাল আনুমানিক ৪ টায় ঝর্না খাতুন ও সাঈদের নির্দেশে এবং তাদের নেতৃত্বে তার ছেলে বিজয়সহ তার সন্ত্রাস বাহিনী নিয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা করে মোবারক, সীমা,আতিক, আনোয়ারা, সালমা ও মামুনকে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। হামলার সময় ভুক্তভোগীরা ৯৯৯ কল দিয়ে পুলিশের সাহায্যে উদ্ধার হয়ে প্রাথমিক চিকিৎসা নেয়। এরই মধ্যে পূর্ব শত্রুতার জেরে বিজয়কে সজিব মারধর করে সেই মারামারির ঘটনায় আমার পরিবারের কয়েকজনের নাম জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে। সেই মামলার ৩ ও ৮ নং আসামি মোবারক ও আতিককে রবিবার বিকাল ৪ টায় র‍্যাব আটক করে। অথচ মারামারি সুত্রপাত করে ঝর্না তার স্বামী ও ছেলে বিজয়।

আরও পড়ুনঃ   তানোরে আ' লীগের নেতাকর্মিদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের

উপস্থিত গণমাধ্যমকর্মীদের মোবারক ও আতিকের মা ও মামলার বাদী রাবিয়া খাতুন বলেন ঝর্না খুব খারাপ মেয়ে এর আগেও সে আমাদের সাথে ঝামেলা করেছে। প্রতিবেশী অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্যকে মারধর করে মিথ্যা মামলা দিয়েছে। সে তার স্বামীকে ২/৩ বার তালাক দিয়ে আবারও বিয়ে করেছে। একবার অন্য এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে সেই ছেলের সাথে পালিয়ে গেছিলো।” তার ছেলে বিজয় একজন মাদকাসক্ত, তার বন্ধুরা বিভিন্ন সময় নানান অপরাধ মুলক কাজের সাথে জড়িত থাকে, আমরা তার ভয়ে অতিষ্ঠ হয়ে থাকি।

আরও পড়ুনঃ   বিডিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

বিজয়সহ তার বন্ধুদের অবৈধ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে নিজের আত্নীয় স্বজনদের ওপর হামলা করে জখম করার ঘটনায় প্রতিবেশীরা অনেকেই ভীতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশীরা প্রশাসনের কাছে দাবি জানান এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।

মামলার বিষয় নিয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল আলম বলেন “রাবিয়া খাতুন একটি মামলা দায়ের করেছে আমরা আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

উল্লেখ আসামিরা হলেন বাদি রাবিয়া খাতুনের ছোট ছেলে, ছেলের বউ ও নাতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১০

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১১

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১২

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৩

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৬

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৭

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১৮

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৯

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০

Design & Developed by: BD IT HOST