১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে পৃথক অভিযানে মাদক বিক্রিত অর্থ উদ্ধারসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: বুলবুল হোসেন রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মো: জয়নাল আবেদীনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৭ মে সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদের নেতৃত্বে সেনাবাহিনী ও র‌্যাব-৫, রাজশাহীর সমন্বয়ে একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে হেরোইন বিক্রি করছে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেপ্তার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ঐ টিম সকাল পৌনে ৯ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

এদিকে একই দিনে যৌথ বাহিনী কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মো: ডলি বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ১ লক্ষ ৩৮ হাজার ৯০ টাকা নগদ উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আসামি ডলি বেগম কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST