১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

চীন-ভারত যুদ্ধ লাগিয়ে পশ্চিমা বিশ্ব ফায়দা লুটটে চায় : রাশিয়া

অনলাইন ডেস্ক : ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এমন দাবি করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভের দাবি, ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। ‘ডিভাইড অ্যান্ড রুল’ অঙ্ক কষে এশিয়ার দুই শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমা দেশগুলো। আর্থিকভবে তাদের দুর্বল করার এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

মস্কো থেকে ‘তাস’ এই খবর জানায়।

চীন ও ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির দিকে নজর দিন। পশ্চিমের দেশগুলো চীন বিরোধী মনোভাব তুলে ধরতে ওই অঞ্চলকে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ হিসেবে উল্লেখ করতে শুরু করেছে। ওদের পরিকল্পনার ফলে আমাদের দুই বন্ধু রাষ্ট্র ভারত ও চীনের মধ্যে সংঘাত আরো তীব্র হবে।’

আরও পড়ুনঃ   ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের মাঝেও আবারো সুদের হার কমাতে যাচ্ছে ইসিবি

রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, ল্যাভরভ আরো দাবি করেছেন, শুধু তাই নয়, পশ্চিমা বিশ্ব দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সম্মিলিত গোষ্ঠী ‘দ্য অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান)-এর’- ভূমিকাকে দুর্বল করতে তৎপর।

ল্যাভরভ বলেছেন, ‘বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো পশ্চিমারা এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।’

উল্লেখ্য, আসিয়ান হলো আর্থিক ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা তৈরির লক্ষ্যে ১০ দেশকে নিয়ে গঠিত একটি গোষ্ঠী। যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন সিংগাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম।

আরও পড়ুনঃ   ভারতে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

পশ্চিমের ষড়যন্ত্র ফাঁস করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এশিয়ায়। ভারতও অর্থনৈতিকভাবে নজর কাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে দুই দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে লাভ পশ্চিমা বিশ্বের। এশিয়ার বাকি দেশগুলোকে সহজে ব্যবহার করতে পারবে আমেরিকাসহ ইউরোপের অন্যান্য দেশগুলো। তাই আপাতত চীন ও ভারত দুই প্রতিবেশীর আধিপত্য কমাতে দুই জনকে সংঘাতের ময়দানে মুখোমুখি দাঁড় করাতে সক্রিয় হয়েছে পশ্চিমারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১০

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

১১

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

১৩

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

১৫

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

১৬

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

১৭

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

১৮

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

২০

Design & Developed by: BD IT HOST