১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

৬ বলে ৬ ছক্কায় ইতিহাসের পাতায় নেপালি ক্রিকেটার

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কার বিরল কীর্তি রয়েছে কেবল বিশ্বের দুজন ব্যাটারের। ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এবার এক ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।

ওমানে চলমান এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ইনিংসের ২০ তম ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন নেপালি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৫ম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এমন নজির আছে প্রোটিয়া ব্যাটার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার।

আরও পড়ুনঃ   জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

এর আগে গেল বছরের সেপ্টেম্বরে এই দীপেন্দ্র সিং যুবরাজ সিংয়ের আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের তারকা এই ব্যাটার। ৯ বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল। শেষমেশ যুবরাজের অনন্য সেই কীর্তি ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।

২০২৩ এশিয়ান গেমসের ম্যাচে ৯ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন নেপালি এই ব্যাটার। এবার ৬ বলে ৬ ছক্কার বিরলতম রেকর্ডেও নাম লেখালেন।

আরও পড়ুনঃ   ৭ বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকের বৈঠক

শনিবার এসিসি প্রিমিয়ার কাপের ম্যাচে ১৫ বলে ২৮ রানে অপরাজিত থেকে ওভারটি শুরু করেছিলেন দীপেন্দ্র সিং আইরে। ৬ বলে ৬ ছক্কায় ২১ বলে সেই রান গিয়ে ঠেকলো ৬৪-তে। ইনিংসের ২০ তম ওভারে আক্রমণে এসেছিলেন কাতারের কামরান খান। তার এই ওভারের প্রতিটি বলেই ওভার বাউন্ডারি হাঁকালেন। দীপেন্দ্র’র এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ৭ উইকেটে ২১০ রানে থামে নেপালের ইনিংস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST