১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে’

অনলাইন ডেস্ক : মধ্যরাতে একদল দুষ্কৃতী হানা দেয় কিম কার্দাশিয়ানের হোটেলের রুমে। ধর্ষণ ও মৃত্যুভয়ে গুটিয়ে ছিলেন আমেরিকান তারকা। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন কিম।

২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হোটেল রুমে হঠাৎ ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতী। ঢুকেই কিমের দিকে বন্দুক তাক করেছিল তারা।

কিমের কাছ থেকে সেই রাতে ৬০ লাখ ডলারের গহনা ছিনিয়ে নিয়েছিল তারা। সম্প্রতি প্যারিসের আদালতে ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন আমেরিকান তারকা। দুষ্কৃতীরা যে স্রেফ চুরির উদ্দেশ্য নিয়ে হানা দিয়েছে, তা প্রথমে বুঝতে পারেননি কিম।

আরও পড়ুনঃ   বাড়িতে বসে টিভি দেখছিলেন, আচমকাই ‘ব্রেন স্ট্রোক’ অভিনেত্রীর

সেই রাতে কিমের পরনে ছিল শুধুই একটি তোয়ালে। দুষ্কৃতী ঢুকেই তার মুখ বেঁধে দিয়েছিল। কিম বলেছেন, “আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে। মনে হয়েছিল, আজই আমার মৃত্যু হবে।”

মডেলের অভিযোগ মতে, একাধিক দুষ্কৃতী ছিল। তারা সবাই পুলিশের বেশে হোটেলে ঢুকেছিল। প্রথমেই কিমের ঘরে ঢুকে তার হাতে হাতকড়া পরিয়েছিল। একজন দুষ্কৃতী কিমকে টানতে টানতে বাথটাবেও নিয়ে যাওয়ার কথা বলেছিল। এমনই কানে এসেছিল অভিনেত্রীর। তখন কিমের মনে হয়েছিল, হয়তো কোনও সন্ত্রাসী হামলার কবলে পড়েছেন তিনি।

আরও পড়ুনঃ   কেন দুই সংসার টেকেনি, মুখ খুললেন শ্বেতা

অভিনেত্রী ভাবেননি প্যারিস থেকে জীবিত অবস্থায় আমেরিকায় ফিরতে পারবেন। তখনই পরিবারের কথা ভেবে প্রার্থনা শুরু করে দিয়েছিলেন কিম। যে ঘটনা এখনও মনে পড়লে আঁতকে ওঠেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১০

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১১

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৩

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৫

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৮

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১৯

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST