১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ইরানের সহায়তা চান রাজশাহীর ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার : ব্যবসা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ইরানের সহযোগিতা চান রাজশাহীর ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশির সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী চেম্বার অব কমার্সের নেতারা।

বুধবার রাতে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

আরও পড়ুনঃ   নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস

ব্যবসায়ীরা ইরানি রাষ্ট্রদূতকে জানান, রাজশাহীর আম, আলু, পান ও মৎস্য খাতে প্রচুর উৎপাদন হলেও আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে তা বিপণনে সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানে ইরানের প্রযুক্তিগত ও বিনিয়োগ সহযোগিতা চান তারা।

আরও পড়ুনঃ   টিকিট সংকট কাটাতে বিসিবির উদ্যোগ, কোথায় বসছে নতুন বুথ

এ সময় ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুশি রাজশাহীর ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের সহধর্মিণী জাহরা চাভুশি, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক রুহুল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১০

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১১

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১২

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৬

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৭

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৮

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৯

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST