১৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

“মহান বিজয় দিবস” উদযাপনে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম

সংবাদ বিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যদার প্রতীক। এর মর্যদা সমুন্নত রাখতে পতাকা উত্তোলনের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ এর বিধান যথাযথভাবে প্রতিপালন প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।

বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পাতাকা উত্তোলন করতে হবে এবং সূর্যাস্তের সাথে সাথে নামাতে হবে।

পতাকা বিধিমালার বিধি ৩ অনুযায়ী, জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের হবে এবং ১০ ঃ ৬ দৈর্ঘ্য ও প্রস্থেরআয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যরে এক পঞ্চমাংশ বিশিষ্ট। পতাকার দৈর্ঘ্যরে কুড়ি ভাগের নয় ভাগ অংশ হতে অঙ্কিত লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদ বিন্দু হবে বৃত্তের কেন্দ্র বিন্দু।

আরও পড়ুনঃ   চারঘাট মডেল থানা চত্বরে দেখা মিললো রাসেল ভাইপারের

বিজয় দিবস উদযাপনে ভবনের আয়তন অনুযায়ী সুনির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বিশিষ্ট জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। এক্ষেত্রে বড় ভবনের জন্য পতাকার দৈর্ঘ্য ১০ ফুট প্রস্থ ৬ ফুট, মাঝারি ভবনের জন্য দৈর্ঘ্য ৫ ফুট প্রস্থ ৩ ফুট এবং ছোট ভবনের জন্য দৈর্ঘ্য ২.৫ ফুট প্রস্থ ১.৫ ফুট হতে পারে।

আরও পড়ুনঃ   রোগীদের জন্য ভিসা সহজ করছে চীন, শুরুতে গেলেন ১৪ রোগী

পতাকার আকারের সাথে সামাঞ্জস্য রেখে পতাকা উত্তোলনের জন্য সোজা দণ্ড ব্যবহার করতে হবে। কাঠি, কঞ্চি বা বেমানান দণ্ড ব্যবহার করা যাবে না। বিবর্ণ, ছেড়া, নোংরা, বিকৃত আকারের (প্রকৃত মাপ ছাড়া) এবং বিকৃত রঙের কোনো পতাকা উত্তোলন করা যাবে না।

জাতীয় পতাকার প্রতি কোনোরূপ অসম্মান আইনত দণ্ডণীয় অপরাধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST