৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপি দুইগ্রুপের দ্বন্দ্বে প্রধান শিক্ষকের কক্ষে তালা: চেয়ার ঝুলছে গাছে

পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগধানী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলছে দুই দিন ধরে। আর বিদ্যালয়ের পাশের একটি আমগাছে তাঁর বসার চেয়ার ঝুলিয়ে রাখার ঘটনাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রধান শিক্ষক মোসা. মঞ্জু মনোয়ারা বিষয়টিকে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন এবং থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

প্রধান শিক্ষকের অভিযোগ, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা তাঁকে জোরপূর্বক অফিসকক্ষ থেকে বের করে দেয় এবং কক্ষে তালা লাগিয়ে দেয়। এই সময় তাঁকে মারধরেরও শিকার হতে হয়। তাঁর চেয়ার প্রথমে একটি পুকুরে ফেলে দেওয়া হয়, পরে কে বা কারা সেটি তুলে বিদ্যালয়ের পাশে একটি আমগাছে ঝুলিয়ে রাখে।

মোসা. মঞ্জু মনোয়ারা বলেন, ‘‘বিদ্যালয়ে এসে দেখি তালা এখনো দেওয়া। চেয়ারটিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নৈশপ্রহরী জানালেন, চেয়ারটি সকাল থেকে আমগাছে ঝুলছে। কারা এটি করেছে, তিনি জানেন না।’’ তাঁর মতে, চেয়ার ঝুলিয়ে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা তাঁকে উদ্বিগ্ন করে তুলেছে।

আরও পড়ুনঃ   বন্যা পরিস্থিতি উন্নতির দিকে: ত্রাণ মন্ত্রণালয়

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে মতবিরোধের জেরে এই ঘটনার সূত্রপাত বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাগধানী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদটি অতীতে আওয়ামী লীগ সমর্থিত নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমানের অধীনে ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অস্থায়ীভাবে দায়িত্ব নেন। চলতি বছরের ৩ মার্চ নতুন অধ্যাদেশ অনুযায়ী বিএনপি সমর্থিত মামুন-অর-রশিদ কমিটির সভাপতি নিযুক্ত হন। তিনি নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের শ্যালক।

এ কমিটিকে মেনে নেয়নি দলের আরেক অংশ, যাদের নেতৃত্বে রয়েছেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লা নজির। তিনি বিএনপির সাবেক সভাপতি শেখ মো. মকবুল হোসেনের ঘনিষ্ঠ এবং নিজেও একসময় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ঘটনার দিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে কমিটির সদস্যদের সঙ্গে একটি সভার আয়োজন করেছিলেন, যেখানে রফিকুল ইসলামও যোগ দেওয়ার কথা ছিল। তবে তিনি শেষ পর্যন্ত সেখানে না গেলেও, সভার আগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কক্ষের তালাবদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   ছয় নির্বাচন কর্মকর্তাকে ইসিতে সংযুক্ত

নাজিম উদ্দিন মোল্লা বলেন, তিনি শুধু কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে সেখানে গিয়েছিলেন। তাঁর দাবি, তিনি বা তাঁর লোকজন কাউকে মারধর বা ভাঙচুর করেননি।

অন্যদিকে, রফিকুল ইসলাম বলেন, ‘‘আমি উপরের নেতাদের নির্দেশে সেখানে যাইনি। কিন্তু যা হয়েছে তা অনভিপ্রেত। মতপার্থক্য থাকতেই পারে, তবে তা বিদ্যালয়ের পরিবেশে প্রভাব ফেলা উচিত নয়। যারা শিক্ষকের প্রতি এমন আচরণ করেছে, তাদের শাস্তি হওয়া উচিত।’’

ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে এবং প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১

অবৈধ যান, ঝরছে প্রাণ

১২

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৩

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৫

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৭

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৮

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৯

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST