৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ডিসির বাইসাইকেল উপহার পেলো ৪০ দরিদ্র মেধাবী ছাত্রী

oplus_0

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারার হতদরিদ্র পরিবারের ৪০ জন মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে এসব বাইসাইকেল উপহার দেওয়া হয়। উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিক ভাবে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার ছাত্রীদের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত বাইসাইকেলে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, সরকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় বোরহান উদ্দিন অন্তর, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নবী নওজেস আমিন জামায়াতের উপজেলার শাখার আমির কামরুজ্জামান, সেক্রেটারি ওহিদুল ইসলাম, বিএনপির ভবানীগঞ্জ পৌরসভার সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও সমাপনী

সাইকেল পাওয়া ছাত্রী সুরাইয়া আখতার জানায়, প্রতিদিন বাড়ি থেকে আট কিলোমিটার দূরে বিদ্যালয়ে আসতে হয়। প্রতিদিন ৪০ টাকা ভ্যানভাড়া লাগে। এখন বাইসাইকেল পাওয়াতে আর কষ্ট করতে হবে না।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, উপজেলার ৪০ জন গরীব ও মেধাবী ছাত্রীকে খোঁজে বের করে তাদের হাতে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। বাড়ি থেকে বিদ্যালয় দূরে হওয়ার কারণে যাতায়াতে গবীর পরিবারের ওপর বাড়তি চাপ হয়। অনেক সময় সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছতে পারে না। এতে নানা সমস্যা হয়।

আরও পড়ুনঃ   ক্যাম্পাসে ছাত্ররাজনীতি আপাতত স্থগিত: উপাচার্য

তবে সরকারি ভাবে বাইসাইকেল উপহার পাওয়াতে এখন অর্থ, সময় সাশ্রয়ের পাশাপাশি মানসিক চাপও কমে যাবে।

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান জানান, উপজেলার রাজস্ব তহবিল থেকে বাইসাইকেলগুলো কেনা হয়েছে। ডিসি মহোদয় উপহার দিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST