৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘যুদ্ধ বন্ধের প্রেরণা হতে পারে ফুটবল বিশ্বকাপ’

অনলাইন ডেস্ক : পরপর দুই বছর বিশ্ব ফুটবলের বড় দুই আসরের আয়োজক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমেই চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের মাঠে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। এরপরেই আগামী বছর ফিফা বিশ্বকাপ। অবশ্য ক্লাব বিশ্বকাপে এককভাবে আয়োজক হলেও বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্র সঙ্গী হিসেবে পাচ্ছে কানাডা এবং মেক্সিকোকে।

আসন্ন এই বিশ্বকাপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথমবার বৈঠকে বসেন ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ রাশিয়ার জন্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি ‘প্রেরণা’ হতে পারে।

ফিফা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, ,তিনি জানতেন না নিষেধাজ্ঞার কারণে রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে পারবে না। তবে তিনি ইঙ্গিত দেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হলে রাশিয়াকে পুনরায় বিশ্বকাপে অংশগ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করা হতে পারে। এসময় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে উদ্দেশ্য করেন ট্রাম্প বলেন, ‘আমি এটা জানতাম না, বিষয়টা কি সত্যি? আপনি কি এটা ব্যাখ্যা করতে চান?’

আরও পড়ুনঃ   ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

পরবর্তীতে ফিফা প্রেসিডেন্ট জানান, ‘হ্যাঁ ঠিকই বলেছেন। তাদের আপাতত খেলার অনুমতি নেই, তবে আমরা আশা করি কিছু একটা ঘটবে এবং শান্তি ফিরে আসবে, যাতে করে রাশিয়াকে আবার অন্তর্ভুক্ত করা যায়।’

জিওভানি ইনফান্তিনোর এমন ব্যাখ্যার পর ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেন, এমন সিদ্ধান্ত রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রেরণা হতে পারে, ‘এটা সম্ভব। এটা তো ভালো প্রেরণা হতে পারে, তাই না? আমরা তাদের থামাতে চাই। আমরা চাই তারা থেমে যাক। প্রতি সপ্তাহে ৫ হাজার মানুষ নিহত হচ্ছে — এটা বিশ্বাস করাই কঠিন। আমরা এই যুদ্ধ বন্ধ করব।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। ৩ স্বাগতিকের বাইরে আরও ৪৫ দল নিজেদের জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বে অংশ নিচ্ছে। তবে সেই তালিকায় নেই রাশিয়া। ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকেই রাশিয়া আর ফিফার কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেয়নি। তবে এসময় তারা ১৬টি প্রীতি ম্যাচ খেলেছে, যার ১১টিতেই এসেছে জয়।

এসময় মেক্সিকো এবং কানাডার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এখানে উদ্বেগের কিছু দেখি না। দুই দেশের সঙ্গেই আমরা খুব ভালোভাবে আয়োজন করতে পারি। তাদেরকে কেবল আরও কিছু অর্থ প্রদান করতে হবে। তারা এমন জিনিস পেয়ে যাচ্ছে, যা তাদের পাওয়া উচিত না। আর সেটা তারা বুঝতেও পারছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST