৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষায় বাংলায় বই অনুবাদ প্রয়োজন : শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক : উচ্চশিক্ষায় বাংলায় বই অনুবাদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে অধিকাংশ গ্রন্থ ইংরেজি মাধ্যমে রচিত। শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে এসব বই বাংলা ভাষায় অনুবাদ করা প্রয়োজন।

বুধবার (৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব রচিত ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন : থিওরি অ্যান্ড কনসেপ্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের কারিকুলামে এ রকম মৌলিক বই খুব বেশি নেই। ১৯৭২ সালে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত বাংলা ভাষায় ভালো বই বেশি নেই। এজন্য আমরা চেষ্টা করছি একটি ট্রান্সলেশন ব্যুরো প্রতিষ্ঠা করার, এটির কাজ আমরা দ্রুত শুরু করব।’

আরও পড়ুনঃ   বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবন থেকে মায়া দরদ চলে যাচ্ছে। আমরা দিন-দিন মেকানিক্যাল হয়ে যাচ্ছি, কিন্তু একজন শিক্ষক যে মায়ার বাঁধনে শিক্ষার্থীদের জড়ান সেটার অনন্য উদাহরণ অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব। এত ব্যস্ততার মধ্যেও তিনি যে গতিতে এগিয়ে যাচ্ছেন এতে আমাদের সমাজ আরও উপকৃত হবে। জুনিয়র শিক্ষকরাও আপনাকে দেখে অনুপ্রাণিত হবে।’

আরও পড়ুনঃ   `বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প কার্যকর ভূমিকা পালন করবেন'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ওই বইয়ের বিষয়বস্তু ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন আন্তর্জাতিক এনজিও একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST