১৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

অনলাইন ডেস্ক : গতকাল রোববারই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কথা ছিল বাংলাদেশের। বিসিবির নির্বাচক প্যানেলের দুজন নিশ্চিত করেছিলেন দল ঘোষণার কথা। তবে সেটি হয়নি, কথা ছিল আজ সোমবার হবে দল ঘোষণা। শেষ পর্যন্ত আজও হচ্ছে না টাইগারদের দল ঘোষণা।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দল ঘোষণা।  বিসিবির মিডিয়া বিভাগ তথ্যটি নিশ্চিত করেছে।

মূলত দল ঘোষণা প্রক্রিয়ায় বাধা এসেছে তাসকিন আহমেদের জন্য। তার অপ্রত্যাশিত ইনজুরির কারণেই দল ঘোষণায় বিলম্ব। পুরনো সমস্যা সাইড স্ট্রেইনের সমস্যা ফিরে আসায় বিশ্বকাপে অনিশ্চয়তার শঙ্কায় আছেন তারকা এই পেসার। ইনজুরির আদৌ কি অবস্থা জানতে তাসকিনের এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষায় এখন বিসিবি। রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না।

আরও পড়ুনঃ   সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের শোক

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘তাসকিনের রিপোর্ট এখনো হাতে পাইনি। হাতে পেলেই বিস্তারিত জানানো হবে। রিপোর্ট না দেখা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কি অবস্থা।’

এর আগে আজ সোমবার দল ঘোষণার কথা উল্লেখ করেছিলেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন। জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ দেখতে এসে নির্বাচক প্যানেল, অধিনায়ক ও কোচিং স্টাফের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি। পরে সংবাদ মাধ্যমের সাথে আলাপে জানিয়েছেন দল ঘোষণার কথা, ‘আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে। সম্ভবত কাল ঘোষণা করা হবে দল।’

আরও পড়ুনঃ   নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা

অবশ্য দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তাসকিনের ইনজুরি নিয়ে ধারণা ছিল তারও। তাসকিনের জন্য বাংলাদেশ অপেক্ষা করবে সেই আভাসও দিয়েছিলেন তিনি। তাসকিনের জন্য অপেক্ষা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘অন্তত কালকে (সোমবার) অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত (অপেক্ষা করা হবে)।’

তাসকিনের ইনজুরি নিয়ে বোর্ড সভাপতির ভাষ্য, ‘এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST