৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রাজিলের কোচ হওয়ার আশায় আল-হিলাল থেকে পদত্যাগ, এখন কী হবে?

অনলাইন ডেস্ক : কার্লো আনচেলত্তিকে নিয়ে টানাটানি চলছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হওয়ার ইচ্ছা থাকলেও, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের চাপে নাটকীয়ভাবে মত বদলে ফেলেন তিনি। তবে ব্রাজিল তার জন্য ২৬ মে পর্যন্ত অপেক্ষা করবে বলে জানা গেছে। এদিকে, আনচেলত্তি না এলে সেলেসাওদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আল-হিলালের ডাগআউট সামলানো জর্জ জেসুস। কিন্তু তাদের নিশ্চয়তা পাওয়ার আগেই তিনি সৌদি ক্লাবটির কোচের পদ ছেড়েছেন।

বাংলাদেশ সময় অনুযায়ী আজ (শনিবার) ভোরে আল-হিলাল ও কোচ জর্জ জেসুস আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। পর্তুগিজ এই কোচ সৌদি ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন ২০২৩ সালের মাঝামাঝিতে। তার অধীনে বেশ কয়েকটি শিরোপাও জিতেছে আল-হিলাল। তবে জুন নাগাদ জেসুসের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেটি আর নবায়ন করবেন না বলে জানা গিয়েছিল। কিন্তু মেয়াদ ফুরানোর আগেই দায়িত্ব ছাড়লেন এই কোচ।

আল-হিলালের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, আল-হিলাল ক্লাব কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস ও পর্তুগিজ কোচ জেসুস সম্মিলিতভাবে চুক্তি শেষ করার সম্মতি দিয়েছে। গত মৌসুমে ক্লাবটির জন্য টেকনিক্যাল কমিটির প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে কাউন্সিল। একইসঙ্গে কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সৌদি ফুটবল লিগের প্রথম কোচ মোহাম্মেদ আল-শালহুবকে নিয়োগ দেওয়া হবে।’

আরও পড়ুনঃ   Europe’s Central Bank Speeding Up End to Economic Stimulus

পুরো দুটি মৌসুম আল-হিলালের প্রধান কোচ ছিলেন জেসুস। এর আগে তিনি ছিলেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। তার অধীনে আল-হিলাল গত মৌসুমে সৌদি চ্যাম্পিয়নশিপের ১৯তম শিরোপা জিতে। কেবল তাই নয়, ফুটবল ইতিহাসে টানা ৩৪ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিল জেসুসের দল। এ ছাড়া তার কোচিংয়ে আল-হিলাল দুটি সৌদি আরব সুপার কাপ ও একটি সৌদি কিং কাপ জিতে। একই সময়ে ১০৫ ম্যাচে ৮১ জয়, ১৪ ড্র ও ১০ ম্যাচে হারে ক্লাবটি। অর্থাৎ, জেসুসের সাফল্যের হার ৮১.৬ শতাংশ। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে না জেতার আক্ষেপ নিয়ে তিনি ক্লাব ছাড়লেন।

৭০ বছর বয়সী এই কোচের ক্যারিয়ারের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় পড়ে গেল। তিনি এখন ব্রাজিলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন, যেহেতু সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন) এখনও আনচেলত্তির আশা ছাড়েনি। দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর গত মার্চ থেকেই কোচহীন রয়েছে লাতিন জায়ান্টরা। আনচেলত্তিকে না পেলে, বিকল্প হিসেবে তাদের ভাবনায় রয়েছেন দুজন। অর্থাৎ, সেখানেও নিশ্চয়তা পাচ্ছেন না জেসুস। তাকে লড়তে হবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে বর্তমানে কোচিং করানো আবেল পেরেইরার সঙ্গে।

আরও পড়ুনঃ   গণ-অভ্যুত্থানের সরকার বলে এই সরকারের দায়িত্ব গণ-আকাঙ্খার বাস্তবায়ন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

এর আগে সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছিল, গত বৃহস্পতিবার আনচেলত্তির জন্য সময়সীমা বাড়িয়ে আরেকটি ডেডলাইন ঠিক করেছে সিবিএফ। লা লিগায় তারা রিয়াল মাদ্রিদের শিরোপার সম্ভাবনা কতটা তা নিশ্চিত হতে চায়। বর্তমানে লস ব্লাঙ্কোসরা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দুইয়ে রয়েছে। ১১ মে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল মুখোমুখি হবে এল ক্লাসিকোতে। সেই ম্যাচেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের ভাগ্য। ব্রাজিলও এরপর আরও কিছুদিন আনচেলত্তির জন্য অপেক্ষা করতে চায়।

সিবিএফ চায়– আগামী ২৬ মে’র মধ্যে তাদের নতুন কোচ নিয়োগ দিতে। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাদের নামতে হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে কারণে আগেভাগেই স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলসহ বাকি দলগুলোকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST