২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়ায় আসছে মেসির আর্জেন্টিনা, কবে কখন কার সঙ্গে খেলা

অনলাইন ডেস্ক : ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও এখনও বাছাইপর্বের পাঁচটি ম্যাচ বাকি। লিওনেল স্কালোনির দলটি আগে থেকেই জুনে বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে বলে চূড়ান্ত ছিল। এবার নতুন করে তারা আরও চারটি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। যে লক্ষ্যে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকান অঞ্চলে সফর করবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

দেশটির সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষদিকে প্রীতি ম্যাচের সিরিজ খেলবে আর্জেন্টিনা। অক্টোবরে তারা এশিয়া সফরে খেলবে মহাদেশটির কোনো প্রতিপক্ষের সঙ্গে। চীনে খেলবে দুটি ম্যাচ। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। এরপর আর্জেন্টিনা দল যাবে ২০২২ সালে বিশ্বকাপ জেতা ভূমি কাতারে। যদিও সেখানকার প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

আরেক সংবাদমাধ্যম ‘ওলে’র তথ্যমতে, সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কার্যালয়ে সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমিওস। এই সময় উভয় দেশের মধ্যে ক্রীড়াভিত্তিক কার্যক্রম চালু ও সম্পর্কোন্নয়নের আলোচনা হয়েছে। এরপরই জানা যায়– ১১ নভেম্বর অ্যাঙ্গোলা স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে প্রীতি ম্যাচের আয়োজন করবে আর্জেন্টিনার সঙ্গে।

আরও পড়ুনঃ   জলবায়ু সংকট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো : প্রধান উপদেষ্টা

অ্যাঙ্গোলার মিডিয়া আউটলেট আরএনএ’কে দেওয়া মন্তব্যে আলভেজ সিমিওস বলেছেন, ‘সবমিলিয়ে ইঙ্গিত মিলেছে যে মেসি অ্যাঙ্গোলায় আসছেন।’ অন্যদিকে, এএফএ সভাপতি তাপিয়া জানান, ‘অ্যাঙ্গোলা ফুটবলের প্রধান ফার্নান্দো আলভেসকে স্বাগত জানাতে পারা আমাদের জন্য আনন্দের। উভয়পক্ষের মাঝে নতুন সুযোগ সৃষ্টিতে সমন্বয় ও ক্রীড়ার উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়েছে।’ ২০০৬ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা মধ্য আফ্রিকার দেশটি বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮৭ নম্বরে রয়েছে।

সবমিলিয়ে আর্জেন্টিনার চারটি প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলা বাদে বাকি দেশ কারা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এশিয়ার দুই দেশ কাতার ও চীন সফরে স্বাগতিক দেশ দুটির সঙ্গে আরও একটি প্রতিপক্ষ যোগ করার আলোচনা চলছে বলে জানা গেছে। এর আগেও অবশ্য অ্যাঙ্গোলার সঙ্গে খেলেছিল আলবিলেস্তেরা। ইতালির মাটিতে ২০০৬ সালে বিশ্বকাপের আগে হওয়া সেই প্রীতি ম্যাচে তারা আফ্রিকান দেশটিকে ২-০ গোলে হারিয়েছিল।

আরও পড়ুনঃ   বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

এদিকে, আগামী জুন ও সেপ্টেম্বরে দুটি করে মোট ৪টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে আর পুরো বছরের সূচিতে খেলা ছিল না লিওনেল স্কালোনির শিষ্যদের। তাই ওই সময়টা একদমই যাতে ফাঁকা না থাকে, সেলক্ষ্যে এএফএ প্রীতি ম্যাচের আয়োজনে মনোযোগ দিচ্ছে। ৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, ১০ জুন তারা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। এ ছাড়া ১০ সেপ্টেম্বর ভেনেজুয়েলা এবং ১৫ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে মেসি-মার্টিনেজরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST