৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা-যাওয়ার সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা

অনলাইন ডেস্ক : ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। মূলত ওই হামলার পর কূটনৈতিকভাবে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত।

আর এর জবাবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারত থেকে উত্তর আমেরিকা-গামী ও ভারতে ফেরত আসা ফ্লাইটগুলোর ওপর।

এমনকি পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সঙ্গে ভারতের রাজধানী দিল্লির ফ্লাইটের সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ফ্লাইটরাডার২৪ নামের একটি ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় ভারতের দিল্লি থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে যাওয়ার পথে এখন বাধ্যতামূলকভাবে জ্বালানি নেওয়ার জন্য থামতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে। এজন্য ভিয়েনা (অস্ট্রিয়া) ও কোপেনহেগেন (ডেনমার্ক)-এ নতুনভাবে রিফুয়েলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

উদাহরণস্বরূপ, দিল্লি থেকে শিকাগো যাওয়ার বিমান আগে সরাসরি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ১২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করত এবং এতে সময় লাগত প্রায় ১৪ ঘণ্টা ৪৭ মিনিট। এখন সেই একই ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে প্রায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিচ্ছে এবং সময় লাগছে ১৯ ঘণ্টারও বেশি।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু

এছাড়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট আগে সরাসরি চলত এবং সময় লাগত ১৫ ঘণ্টা ২৫ মিনিট। এখন এই যাত্রাপথে ভারতীয় বিমানগুলোকে ভিয়েনায় বা কোপেনহেগেনে বাধ্যতামূলকভাবে থামতে হচ্ছে এবং মোট সময় লাগছে ২০ ঘণ্টারও বেশি।

অবশ্য শুধু দীর্ঘপথের ফ্লাইটের ক্ষেত্রেই নয়, পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় আঞ্চলিক রুটগুলোতেও এর প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দগামী ইন্ডিগোর ফ্লাইট আগে মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছাত। এখন সেটি ইরান ও তুর্কমেনিস্তান হয়ে ঘুরপথে গিয়ে ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগছে।

এয়ার ইন্ডিয়া গত ২৪ এপ্রিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ জানিয়েছিল, “পাকিস্তানের আকাশপথে নিষেধাজ্ঞার ফলে আমাদের কিছু ফ্লাইটকে বিকল্প দীর্ঘ রুট নিতে হচ্ছে। এই কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। তবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা।”

আরও পড়ুনঃ   কে এই নাঈম কাশেম?

অন্যদিকে ইন্ডিগো জানিয়েছিল, “আকাশসীমা হঠাৎ বন্ধ হওয়ায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শেহবাজ বলেন, “ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে”।

এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST