৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান : শেহবাজ

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই আলাপচারিতায় তিনি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে কাশ্মিরের পেহেলগাম হামলা ও ভারতের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   গাজা সংঘাতের 'নিষ্ঠুরতম অধ্যায়ের’ নিন্দায় জাতিসংঘ প্রধান

সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং এই বৈশ্বিক সন্ত্রাসবিরোধী যুদ্ধে দেশটি যে বিপুল ত্যাগ স্বীকার করেছে, সেটিও তিনি মহাসচিবকে স্মরণ করিয়ে দেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং পেহেলগাম হামলার ঘটনায় একটি অবাধ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান।

তিনি বলেন, কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনকে “সন্ত্রাসবাদ” আখ্যা দিয়ে ভারত দমন-পীড়ন চালাচ্ছে। এছাড়া তিনি অভিযোগ করেন, ভারত কাশ্মিরের দখলকৃত অঞ্চলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চালাচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেন, ২৪ কোটিরও বেশি মানুষের জীবননির্ভর পানিপ্রবাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। বিশেষ করে সিন্ধু নদের পানি চুক্তিকে একতরফাভাবে স্থগিত করার হুমকি নিয়ে তিনি তীব্র উদ্বেগ জানান।

আরও পড়ুনঃ   ১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

তিনি জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান ভারতকে দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে এবং সংযম বজায় রাখার পরামর্শ দিতে। শেহবাজ বলেন, “ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে”।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, কাশ্মির সমস্যার সুষ্ঠু সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা আসবে না এবং জাতিসংঘ মহাসচিবের উচিত এ বিষয়ে জাতিসংঘের প্রস্তাব অনুসারে কার্যকর ভূমিকা নেওয়া।

তিনি এটাও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে পাকিস্তান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

জবাবে জাতিসংঘ মহাসচিব গুতেরেস পাকিস্তানের শান্তির আহ্বানকে স্বাগত জানান এবং বলেন, এই অঞ্চলে এখন কোনও উত্তেজনা বৃদ্ধির সুযোগ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST