২৯ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহানগরীর ৩৭টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাঈদ আলীর নামে দায়েরকৃত ‘মিথ্যা ও বানোয়াট হত্যা মামলার’ প্রতিবাদে এক জোরালো প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। তিনি বলেন, “স্বেচ্ছাসেবক দল একটি আদর্শিক সংগঠন। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তিনি বলেন, “দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নতুন কমিটি গঠন সময়ের দাবি। এছাড়া সাঈদ আলীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বর্তমান কর্তৃত্ববাদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করছি।”

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈকত পারভেজ। তিনি বলেন, “সরকার তাদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রের মোকাবিলা করব।”

আরও পড়ুনঃ   ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের

উক্ত সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে হলে সংগঠনকে আরও শক্তিশালী করে রাজপথে সোচ্চার হতে হবে। তারা বলেন, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়।

সভায় মহানগর সেচ্ছাসেবক দলের সকল যুগ্ম আহবায়ক,মহানগর এর ৮থানার আহবায়ক ও সদস্য সচিবরা বক্তব্য রাখেন।
পুরো কর্মসূচিটি কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পর্যবেক্ষণ করে। সভা শেষে নেতাকর্মীরা একযোগে শ্লোগান দিয়ে সাঈদ আলীর মুক্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST