২৯ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মোদি

অনলাইন ডেস্ক : জম্মু-কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) বৈঠকে বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল বুধবার (৩০ এপ্রিল) গুরুত্বপূর্ণ মোদি ও অন্যান্য মন্ত্রীদের মধ্যে কয়েকটি বৈঠক হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ে থাকে।

বুধবার সকাল ১১টায় বৈঠকটি হবে। এতে ভারতের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। এর আগে গত বৃহস্পতিবার সিসিএসের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের চুক্তি বাতিলসহ বিভিন্ন সিদ্ধান্ত নেন মোদি।

আরও পড়ুনঃ   জাতিসংঘের উন্নয়ন অর্থায়ন সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকের পর রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে আলোচনায় বসবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই কমিটিতে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রীরা।

রাজনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর মোদি অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনায় মিলিত হবেন।

গত বৃহস্পতিবারের বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পর দেশের সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা ও কাশ্মির হামলাকারীদের বিচারের মুখোমুখি করার কথা জানায় ভারত সরকার।

আরও পড়ুনঃ   নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্য থেকেই ধ্বংস হবে বিশ্ব : ট্রাম্প

ভারতের ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। তারা ভারতের সঙ্গে সিমলাসহ অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তি বাতিল, ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করে।

এরপর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে প্রায় প্রতিরাতে গোলাগুলির ঘটনা ঘটছে। যুদ্ধের আশঙ্কা থেকে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST