২৮ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

স্ত্রীর বাধায় স্বামীর দাফন বন্ধ, ফ্রিজিংভ্যানে লাশ রেখে সালিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করে প্রথম পক্ষের ছেলে-মেয়েরা নিজের নামে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে স্বামীর দাফন আটকে দিয়েছে দ্বিতীয় স্ত্রী হামফুর বেগম। পরে ওই ব্যক্তির মরদেহ ফ্রিজিংভ্যানে রেখে সালিশে বসেছে এলাকাবাসী।

সোমবার (২৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ এপ্রিল) উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবণ্টন করে মরদেহ দাফনের কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মাজেদ বিশ্বাস। প্রায় ২০ বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। পরে হামফুল বেগম নামের ওই মহিলাকে বিয়ে করেন তিনি। তাদের দ্বিতীয় সংসারে কোনো ছেলে মেয়ে হয়নি। প্রায় ৬ মাস আগে মাজেদ বিশ্বাস শয্যাশায়ী হলে পুলিশে চাকরিরত তার দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বার চিকিৎসার কথা বলে তার বাবাকে অন্য জায়গায় নিয়ে যান এবং সেখানে তার বাবার সম্পত্তি তাদের নামে লিখে নেন।

এর মধ্যে গত ১৬ এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা উকিল নোটিশের মাধ্যমে হামফুল বেগমের কাছে পাঠানো হয় এবং হামফুল বেগম সেটি গ্রহণ করেননি।

আরও পড়ুনঃ   শয্যা থেকে নিখোঁজ রোগী, ২ দিন পর হাসপাতালের শৌচাগারে মিলল মরদেহ

এ নিয়ে হামফুল বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী ৫ মে গ্রাম্য শালিসের তারিখ নির্ধারণ হয়। কিন্তু গত শনিবার (২৭ এপ্রিল) মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ দাফনের জন্য তার দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে আসলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হামফুল বেগম এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তার মরদেহ দাফনে বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রাম সালিশে বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

হামফুল বেগম বলেন, ‘২০ আগে আমাদের বিয়ে হয়। দ্বিতীয় সংসারে এসে আমার সৎ ছেলেগুলোকে মানুষ করি এবং তারা সরকারি চাকরি পেয়েছে। এখন তারা ভালোভাবে জীবনযাপন করছে। এই সংসারে এসে আমার স্বামীর সেবা যত্ম ভালোভাবে করেছি। কিছুদিন আগে আমার ছেলেরা প্রায় ১০ লাখ টাকার গাছ বিক্রি করেছে তাও কিছু বলিনি। তারপরে আমার স্বামীকে হঠাৎ করে ডাক্তারের কাছে নিয়ে চলে গেলো এবং সেখানে আমার ছেলেরা জোর করে তাদের নামে জমি লিখে নিয়েছে। তারপরে আমার স্বামীর হুঁশ না থাকা অবস্থায় আমাকে তালাক দিয়েছে। আমি বিশ্বাস করি আমার স্বামী তালাক দিবে না। এটা ছেলেরা করিয়েছে। তাই আমি ন্যায্য বিচার চাই।’

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

তবে এই বিষয়ে দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যতটুকু শুনেছি যিনি মারা গেছেন তার দুটি পক্ষ আছে। একটি পক্ষের ছেলেরা মৃত ব্যক্তিকে চিকিৎসা করার নাম করে নিয়ে গিয়ে জায়গা জমি লিখে নিয়েছে। এই নিয়ে মাজেদ বিশ্বাস মারা গেলে একপক্ষ মরদেহ দাফনে বাধা দেয়। দুপক্ষকে নিয়ে স্থানীয়ভাবে আপস মীমাংসা করেছে এবং সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মঙ্গলবার উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবণ্টন করে তারপর মরদেহ দাফন করা হবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১০

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১১

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১২

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১৩

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

১৫

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

১৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১৯

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

২০

Design & Developed by: BD IT HOST