২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

ক্ষমা চেয়ে যা বললেন রুডিগার

অনলাইন ডেস্ক : ১১১ মিনিট পর্যন্ত খেললেন। মাঠে দলের স্বার্থে উজাড় করে দিয়েছিলেন নিজেকে। কিন্তু একেবারে শেষে এসে যেন নিজেকে আর ধরেই রাখতে পারলেন না অ্যান্তোনিও রুডিগার। বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে রেফারির সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। ডাগআউট থেকে একটি বস্তু রেফারির দিকে ছুঁড়েও মেরেছেন। আবার এমন আচরণের কারণে লাল কার্ডও দেখেছেন রিয়াল মাদ্রিদের এই জার্মান ডিফেন্ডার।

ম্যাচের একেবারে শেষ পর্যায়ে এমবাপের ফ্রি-কিক না পাওয়ায় রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন রিয়ালের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। এমনকি রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারা হয়েছে– এমন অভিযোগও এসেছে রিয়ালের জার্মান এই ডিফেন্ডারের বিপক্ষে। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ডাগআউটে বক্সের মধ্যে থাকা বরফ ছুড়ে মারা হয়েছে রেফারিকে।

আরও পড়ুনঃ   হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ধর্মঘটের ডাক ক্রীড়া অফিসারদের

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা বিধির ১০১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এমন আচরণের কারণে ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। আর এই নিষেধাজ্ঞা লা লিগাতেও প্রযোজ্য হবে, যার ফলে তিনি সেল্তা ভিগো, বার্সেলোনা, মায়োর্কা ও সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করতে পারেন ।

এমন এক আচরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রুডিগার। ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘গত রাতের আমার আচরণের কোনো অজুহাত নেই। আমি এজন্য খুবই দুঃখিত। আমরা দ্বিতীয়ার্ধ থেকে খুব ভালো একটি ম্যাচ খেলেছি। ১১১ মিনিটের পর আমি আর আমার দলকে সাহায্য করতে পারিনি এবং শেষ বাঁশির আগে আমি একটি ভুল করেছি। আবারও রেফারি এবং সকলের কাছে ক্ষমা চাইছি, যাদের আমি গত রাতে হতাশ করেছি।’

আরও পড়ুনঃ   মোহনপুরে অসুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

এদিকে একই ম্যাচে লাল কার্ড পেয়েছেন রিয়ালের আরও দুই তারকা জুড বেলিংহ্যাম ও লুকাস ভাসকেজ। ম্যাচের শেষ দিকে রেফারির প্রতি অসম্মানজনক আচরণের জন্য লাল কার্ড পান এই দুজন। তাদের এই অপরাধগুলোকে তুলনামূলকভাবে হালকা হিসেবে বিবেচনা করা হয়েছে।

লাল কার্ডের জন্য ভাস্কেজ এবং বেলিংহাম ২ থেকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন, অবশ্য তাদের এই শাস্তি শুধুমাত্র পরবর্তী কোপা দেল রে প্রতিযোগিতায় প্রযোজ্য হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST