২৭ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

৬ কোটি দামের ম্যাক্সওয়েল, ৭ ম্যাচে গড় রান ৮

অনলাইন ডেস্ক : অনেকদিন থেকেই ব্যাট হাতে দারুণ অধারাবাহিকতায় ভুগছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ধারাবাহিকতা তিনি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও টেনে নিয়েছেন। ২০২৪ আসরে পুরোদমে ব্যর্থ এই অস্ট্রেলিয়ান তারকাকে এবারের মেগা নিলামের আগে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন ঠিকানা পাঞ্জাব কিংসেও সেই একই দশা ম্যাক্সওয়েলের। রিকি পন্টিংয়ের দলটি তাকে কিনেছিল ৬ কোটি টাকায় (৪.২০ কোটি রুপি)।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব চলতি মৌসুমে দারুণ ভারসাম্যপূর্ণ দল। পারফর‌ম্যান্সে তার পুরো ছাপ রয়েছে। যদিও আগের ম্যাচে হার এবং গতকাল নিজেদের সর্বশেষ খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর পাঞ্জাবের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলের চারে। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ হারে তাদের বর্তমান পয়েন্ট ১১। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে আইয়ারের দল ২০১ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১ ওভারের বেশি হতে পারেনি।

আরও পড়ুনঃ   দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা : খাদ্য উপদেষ্টা

সবমিলিয়ে পাঞ্জাবের এবারের আইপিএল খুব একটা খারাপ কাটছে বলা যায় না। অথচ ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সত্ত্বেও দুটি ম্যাচ বাদে নিয়মিতই তাদের একাদশে থাকছেন ম্যাক্সওয়েল। কোচ রিকি পন্টিংয়ের কারণেই তিনি এত সুযোগ পাচ্ছেন কি না সেই আলোচনাও চলছে। এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬টিতে ব্যাটিং নেমেছেন এই অজি তারকা। যেখানে মাত্র ৮ গড়ে তার রান ৪৮। স্ট্রাইকরেট স্রেফ ৯৭.৯৫। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত ম্যাক্সওয়েল ৫টি ও কেবল একটি ছক্কা মেরেছেন।

গতকাল (শনিবার) ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে ৮ বলে ৭ রান করেই সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন তিনি। ভারতীয় এই রহস্য স্পিনারের বলে অবশ্য বরাবরই তিনি দিশেহারা ছিলেন। এখন পর্যন্ত বরুণ ও ম্যাক্সওয়েল পরস্পরের মোকাবিলা করেছেন ৮টি ইনিংসে। এর মধ্যে ৫ বারই তিনি আউট হন বরুণের বলে। বরুণ চক্রবর্তীর ৩৩টি বল খেলে ৫০ রান করেছেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুনঃ   মোহনপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এর আগে ২০২৪ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ম্যাক্সওয়েল ৯ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন সাকুল্যে ৫২ রান। যেখানে তার গড় ছিল ম্যাচপ্রতি স্রেফ ৫.৭৭। স্ট্রাইকরেট ছিল ১২০.৯৩। আসরটিতে মোট ৪ বার শূন্য রানে আউট হন ম্যাক্সওয়েল। গত বছরের খারাপ ফর্ম তিনি চলতি আইপিএলেও বজায় রেখেছেন। আইপিএলের সর্বশেষ ১৫ (২০২৪-২৫ দুই আসর মিলিয়ে) ইনিংসে ম্যাক্সওয়েল করেছেন সর্বসাকুল্যে ১০০ রান। শূন্য রানে আউট হন ৫ বার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১০

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১১

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১২

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

১৩

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

১৪

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

১৫

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

১৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১৯

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

২০

Design & Developed by: BD IT HOST