২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর পদ্মাতীরে ভেসে এল মৃত ডলফিন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মা নদীতে একটি মৃত ডলফিন তীরে ভেসে এসেছে। রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাজশাহী নগরের তালাইমারী ফুলতলা ঘাটের পশ্চিম পাশে পদ্মা নদীর তীরে মৃত ডলফিনটি খুঁজে পান। তাঁরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, কোনো নৌযানের প্রপেলারের আঘাতে অন্তত দুদিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে।

এর আগে আজ শুক্রবার সকালে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন তাঁর ফেসবুকে ডলফিনটির ছবি আপলোড করেন। এরই সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে বন বিভাগের কর্মকর্তারা বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। প্রায় তিন ফুট লম্বা ডলফিনটির বয়স এক বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   সন্তানদের বিপথগামী রুখতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে: আসাদ

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক ও প্রশিক্ষক বোরহান বিশ্বাস বলেন, একটি ডলফিন এক বছর পর্যন্ত তার মায়ের তত্ত্বাবধানে থাকে এবং দুধ পান করে। ডলফিনের বাচ্চা জন্মের সময় সাধারণত ৭০ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা হয়, আর এটি প্রায় ১০০ সেন্টিমিটার হওয়ায় এর বয়স এক বছরের মধ্যে হবে।

বোরহান বিশ্বাস বলেন, রাজশাহীতে এর আগে জালে আটকে পড়ে মারা যাওয়া ডলফিনের নজির রয়েছে, তবে এই প্রথম কোনো ডলফিন প্রপেলারের আঘাতে মৃত্যুর ঘটনা সামনে এল। হালদা নদীতে প্রপেলারের আঘাতে ইরাবতী ডলফিন মৃত্যুর অনেক রেকর্ড থাকলেও পদ্মা নদীতে এমন ঘটনা নতুন। এটি ‘গাঙ্গেয় শুশুক’ বা নদী ডলফিন প্রজাতির।

আরও পড়ুনঃ   দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

জলজ পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এই ডলফিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি।

বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ডলফিনটি অন্তত দুদিন আগে মারা গেছে। তিনি জানান, এটি গবেষণাগারে নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই, তাই পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর কবির নদীতে মাছ ধরার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে অনুরোধ করে বলেন, কোনোভাবে ডলফিন জালে আটকা পড়লে দয়া করে এটি পরম যত্নে আবার নদীতে অবমুক্ত করে দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST