২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

নারীদের উত্ত্যক্ত কারী আরও এক যুবক গ্রেপ্তার: মোট গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর সঙ্গে সম্পৃক্ত আরও একজন যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্যপ্রযুক্তি সহায়তায় আজ ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: রাজু (২১) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছার মো: আব্দুর রাজ্জাকের ছেলে।

এই ঘটনায় এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি সবুজ ও জুবায়েরকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার,মালামাল উদ্ধার

উল্লেখ্য, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে তীব্র নিন্দার সৃষ্টি হয়।

ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে আসামিদের নাম-ঠিকানা সংক্রান্ত তথ্য আহ্বান করে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়। আসামিদের গ্রেপ্তার করতে আরএমপি’র একাধিক টিম কাজ শুরু করে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

পরবর্তীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব নাসিদ ফরহাদের দিকনির্দেশনায় এসআই মো: সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় আজ বিকেল সাড়ে ৪ টায় কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রাজুকে গ্রেপ্তার করে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST