১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার,মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তিনটি চোরাই অটোরিকশা ও অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদিসহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: রফিকুল ইসলাম (৩৮), মো: আজিজুল হক (২৫) ও মো: রাজিব (২৫)। রফিকুল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকার মৃত আনছার মণ্ডলের ছেলে, আজিজুল একই থানার সুচরন মধ্যপাড়ার মো: সমেজের ছেলে ও রাজিব মিরকামারী মধ্যপাড়ার মো: করিম মোল্লার ছেলে।

আরও পড়ুনঃ   সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৪ মে ২০২৪ রাত সাড়ে ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়-এর সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় মো: রফিকুল ইসলামের বাড়িতে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের দিকনির্দেশনায় এএসআই মো: আসাদুজ্জামান ও তাঁর টিম গতকাল রাত পৌনে ১০ টায় কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩টি অটোরিকশা, ওয়েন্ডিং মেশিন ও এয়ার কম্পেসারসহ অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেপ্তার

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা জানায় তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার অজ্ঞাতনামা চোরদের কাছ থেকে চোরাই অটোরিকশা ক্রয় করে থাকে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST