২৪ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

মাস্টার প্যারেডে আরএমপির পুলিশ কমিশনারের দিকনির্দেশনামূলক বক্তব্য

স্টাফ রিপোর্টার : আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডের সালাম গ্রহণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সালাম গ্রহণের পর তিনি আরএমপি’র অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের অবশ্যই শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক জীবনযাপন নিশ্চিত করতে হবে এবং ড্রেস রুলস মেনে চলতে হবে। এমন কোনো আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না, যা পুলিশ বাহিনীর সম্মান ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি বা দায়িত্বে অবহেলার মতো কোনো অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সদস্যদের সুস্থ শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করতে বলেন।

আরও পড়ুনঃ   ‘পচা শামুকে’ পা কেটে ‘ভয়ঙ্কর রূপে’ ফেরার ঘোষণা রংপুরের

প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) নাসিদ ফরহাদ।

মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ আরএমপি’র অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST