২৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘পচা শামুকে’ পা কেটে ‘ভয়ঙ্কর রূপে’ ফেরার ঘোষণা রংপুরের

অনলাইন ডেস্ক : দুই দলের চিত্রটা সম্পূর্ণ বিপরীতধর্মী। একদিকে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুর্বার রাজশাহী, অন্যদিকে দুর্দান্ত এক বিপিএল মৌসুম কাটাচ্ছে রংপুর রাইডার্স। আজকের (বৃহস্পতিবার) আগপর্যন্ত চলমান একাদশ আসরে নুরুল হাসান সোহানের রংপুর ৮টি ম্যাচেই জিতেছিল। সেই দলই কিনা নানা বিতর্কে জর্জরিত রাজশাহীর বিপক্ষে ২৪ রানে হেরে বসেছে। এরপর দল দুটি রসবোধের বাকযুদ্ধে জড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয় রংপুর। ২৪ রানে এই আসরে প্রথম হার দেখলেন সোহান-নাহিদ রানারা। অন্যদিকে, আসরে নবম ম্যাচে তাসকিন-বিজয়দের রাজশাহী চতুর্থ জয় পেয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার উল্টে চালক সহ এক আরোহী আহত

বিপিএলের চলতি আসরে ম্যাচ শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রতিপক্ষ দলকে খোঁচা দিয়ে পোস্ট করতে দেখা যাচ্ছে। রংপুর এক্ষেত্রে এককাঠি এগিয়ে। আজ তাদেরকেই প্রথমে খোঁচা দেয় ম্যাচজয়ী রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পোস্টে ম্যাচের নায়ক রায়ান বার্লের একটি ছবি দিয়ে রংপুরের উদ্দেশ্যে তারা লিখেছে, ‘রং মুছে গেছে দেয়ালের। দুর্বার যখন ফর্মে, প্রতিপক্ষ তখন অন্ধকারে!’

আরও পড়ুনঃ   নিশাঙ্কা-আসালাঙ্কার ফিফটিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা

পরবর্তীতে ওই পোস্টের জবাব দিয়েছে রংপুর রাইডার্সও। প্রতিপক্ষকে ‘পচা শামুক’ উল্লেখ করে স্থানীয় ভাষায় তারা লিখেছে, ‘ঘিরে লিয়েছে মামুর ব্যাটারা– পচা শামুকে কেটেছে পা! ভয়ঙ্কর হয়ে ফিরবে জয়ের লড়াই, ইনশাআল্লাহ।’

দুই ফ্র্যাঞ্চাইজির পোস্টই ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে সামাজিক মাধ্যম ফেসবুকে। নেটিজেনরা রংপুর-রাজশাহীর পোস্ট নিয়ে কৌতুকে মেতেছেন। এবারের বিপিএল আসর ইতোমধ্যে মাঠ ও বাইরের নানা বিতর্কে জর্জরিত। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার বাইরে বাড়তি উন্মাদনা জোগাচ্ছে দলগুলোর এসব কথার লড়াই!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST