২৩ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মসজিদের ভেতরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, একজন আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শ্রী সাগর সাহা (৩০) রাজশাহী নগরীর বুলনপুর ঘোষপাড়ার মৃত সোনাতন সাহার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাগর সাহা দীর্ঘ প্রায় এক বছর যাবৎ ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিলেন। স্থানীয়ভাবে তাকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা অব্যাহত রাখেন।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে বিএডিসির ডিলারের ডিএপি সার পাচারের সময় হাতে-নাতে আটক

গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজপাড়া থানাধীন বুলনপুর এলাকায় অবস্থিত জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে তিনি আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলেন। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টায় অভিযুক্ত ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এক ব্যক্তি পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। কল পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সাগর সাহাকে আটক করে। স্থানীয়রা জানান যে, এর পেছনে আরও কিছু লোকের প্ররোচনাও রয়েছে বলেও তাদের ধারণা।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েও বিশেষ ভাবনা দীপিকার

২

শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

৩

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা

৪

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

৫

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি মোজতবা খামেনির

৬

নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম এলাকায় চুরি, চোরকে দেড় বছরের কারাদণ্ড

৭

মোহনপুরে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

৮

বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

৯

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ

১০

বাগমারায় মাস্টার প্ল্যানের সার্ভে ও স্টাডিজ ফলাফল শেয়ারিং কর্মশালা

১১

নগরীতে পুলিশের মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

১২

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

১৩

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

১৪

নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

১৫

মান্দা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড় জেলার আটোয়ারীতে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ, প্রশাসন নির্বিকার

১৭

এলাকা বহাল, ফি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

১৮

১৮ বাণিজ্যিক বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার : বাণিজ্য সচিব

১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST