১৭ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

৩ ছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর নাম লিটন সরদার (৪০)। গতকাল রোববার সন্ধ্যায় বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে থানা-পুলিশে সোপর্দ করা হয়।

ট্রাকচালক লিটনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামে। ওই দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। তোফাজ্জল বাগমারার ইদ্রিসিয়া কাছেমুল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৬

সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল বিকেলে তোফাজ্জলসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে মাদ্রাসায় যাচ্ছিল। বাসুবোয়ালিয়া গ্রামে রাজশাহী-মোহনগঞ্জ সড়কে উঠলে বেপরোয়া গতিতে পেছন থেকে আসা একটি কার্গো ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জল। অন্য দুজন গুরুতর আহত হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে ট্রাকটি আটকে দেন র‍্যাব সদস্যরা। পরে চালককে আটক করা হয়।

আরও পড়ুনঃ   তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

র‍্যাব জানিয়েছে, এ ব্যাপারে লিটনের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা করেছে নিহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার। আটক লিটনকে থানায় হস্তান্তর করা হলে আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

১০

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

১২

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৪

ঈদযাত্রা নিরাপদ করতে সরকারের প্রস্তুতি

১৫

রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

১৬

টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

১৭

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

১৮

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ সফলতা

১৯

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

২০

Design & Developed by: BD IT HOST