১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু: ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে নিহত রিকশাচালক গোলাম হোসেনের ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী পরিবানু বেগম বৃহস্পতিবার (১৪ মার্চ) নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহাম্মেদ জানান, মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলার আসামিরা হলেন নগরীর শাহ মখদুম থানা বিএনপির আহবায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুর হক ফাহি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক, মহানগর মহিলা দলের সহ-ক্রীড়া সম্পাদক লাভলীর স্বামী সোহেল রানা ও ভাই মো. নাঈম, এবং যুবদল কর্মী রনি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে আটক ২৪

গত ৬ মার্চ নগরীর কাদিরগঞ্জ এলাকায় এক আওয়ামী লীগ নেতার ফ্ল্যাটে অভিযান চালানো হয় এবং তার ভাইকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর জেরে পরদিন বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

দড়িখড়বোনা ও আশপাশের এলাকায় প্রায় চার ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ এবং মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মহাজনের রিকশা জমা দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন গোলাম হোসেন। তখনই এক পক্ষ ভুলবশত তাকে প্রতিপক্ষের লোক ভেবে ছুরিকাঘাত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

ছয় বছর বয়সে বাবা-মাকে হারিয়ে কুমিল্লার গোলাম হোসেন ঠাঁই নিয়েছিলেন রাজশাহীর এক এতিমখানায়। পরে এই শহরেই বিয়ে করে সংসার গড়েন। তিনি দড়িখড়বোনা এলাকায় রেললাইনের পাশে একটি টিনের ঘরে দুই হাজার টাকা ভাড়ায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST