১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বাজার মনিটরিংয়ে ইউএনও: ব্যবসায়ীর জরিমানা

হেলাল উদ্দীন, বাগমারা : পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় বাগমারায় কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায় করছেন ক্রেতাদের কাছ থেকে। এমন অভিযোগে উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। বুধবার বিকেল ৩ টায় ভবানীগঞ্জ কাঁচা বাজার সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভবানীগঞ্জ কলেজ মোড়ের আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীর ৫০০ টাকা জরিমনা আদায় করা হয়। কোন ব্যবসায়ী যেন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা আদায় না করে সেই লক্ষ্যে তাদেরকে সতর্ক করা হয়। বিশেষ করে রমজানে কিছু ব্যবসায়ী অবৈধ ভাবে নিত্যপণ্যের মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে। কেউ যেন পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে রাস্তায় যেন কোন দোকানপাট বসানো না হয় সে বিষয়েও ব্যবসায়ীদের সচেতন করেন। রাস্তায় দোকানপাট বসানোর কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে। পাশাপাশি ভবানীগঞ্জের প্রাণকেন্দ্র জিরো পয়েন্টকে দ্রুত সময়ের মধ্যে ফাঁকা করারও কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাজার মনিটরিং শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্দেশনা মোতাবেক ব্যবসা পরিচালনা না করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১০

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১১

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৩

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৪

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৫

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৬

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৭

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৮

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST