১২ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

অটোতে ছাত্রীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে বসে অশোভন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নওগাঁর মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা (৪০)। তাঁর বাড়ি রাজশাহী নগরের কেশবপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে সকালে ভুক্তভোগী ছাত্রী নগরের রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশায় তাঁর সামনে বসেছিলেন রানা। তিনি বারবার ওই ছাত্রীর পায়ের সঙ্গে নিজের পা স্পর্শ করছিলেন এবং একপর্যায়ে তার নিজের গোপনাঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ শুরু করেন।

আরও পড়ুনঃ   সবুজবাগে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

ওই ছাত্রী রানার এমন কর্মকাণ্ডের ভিডিও করে প্রকাশ করেন নিজের ফেসবুক আইডিতে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। রানাকে চিনতে পেরে সন্ধ্যায় ছাত্র-জনতা তাঁর বাড়ি গিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান রানা।

আরও পড়ুনঃ   বগুড়ায় বিদেশি পিস্তলসহ চারজন গ্রেপ্তার

বুধবার দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ছাত্র-জনতা বাড়ি ঘেরাও করলে রানা তাঁর স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ডিবি পুলিশ তাঁকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করে।

তিনি জানান, এ ব্যাপারে শ্লীলতাহানির অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া রানা এর আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST