১১ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা: থানায় মামলা

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ভয়ংকর সুদখোর বিএম আলীর মারধর ও লাঞ্ছনা সইতে না পেরে এক ভুটভুটি চালক বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতে চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম আরিফ হোসেন (২৬)। তিনি চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই শরিফুল ইসলাম হয়ে বিএম আলীসহ একই গ্রামের আরো ২জনসহ ৩জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার পরপরই আসামিরা গা-ঢাকা দিয়েছে। নিহতের পরিবার ও গ্রামবাসী জানান, চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামে হাজি দারেস আলীর পুত্র যুবদল নেতা ভয়ংকর সুদখোর বিএম আলী এলাকার খড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে দ্বিগুণ দাদনে টাকা দেন। বিএম এর কাছে থেকে ভুটভুটি চালক আরিফ হোসেন ৮০ হাজার টাকা দাদন নেন এই টাকার প্রতি সপ্তাহে সুদ ৮ হাজার টাকা। প্রায় দেড় বছর যাবত ৮০ হাজার টাকার বিপরীতে প্রতি সপ্তাহে ৮ হাজার টাকা সুদ দিয়ে আসছে আরিফ। কিন্ত্ত এখানো দাদনের ৮০ হাজার টাকা পরিশোধ হয়নি উল্টো এক লাখ ৬০ হাজার টাকা হয়েছে। নিহতের পরিবার জানান, গত সোমবার শেষ বিকেলে সুদের টাকা পরিশোধের জন্য আরিফকে মারধর ও তার পরিবারকে নিয়ে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করে ভুটভুটি কেড়ে নেয় বিএম। বিএম এর দেয়া লাঞ্ছনা সইতে না পেরে সেই ক্ষোভে সোমবার দিবাগত রাতে আরিফ গ্যাসবড়ি (বিষ) পানে আত্মহত্যা করেছে। এদিকে গ্রামবাসি বিএমের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। এবিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন,এঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মামলা হয়েছে। তিনি বলেন,লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST