৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নারী দলের ব্যাটিং কোচের প্রস্তাব পেলেন আশরাফুল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেটের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে তাদের। যে কারণে খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকেও সরে গিয়েছেন শ্রীলঙ্কার হাসান তিলকারাত্নে। গেল মাসে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সারোয়ার ইমরান। আর এবারে নারী দলের জন্য ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। নারী দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি দায়িত্ব নেওয়ার পর ইমরানকে প্রধান কোচ করেন।

আরও পড়ুনঃ   প্রতিটি পুলিশ সদস্যকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে: আইজিপি

আর সেই সরোয়ার ইমরানের কাছ থেকেই এবার ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেলেন আশরাফুল। ঢাকা পোস্টকে আশরাফুল এই প্রসঙ্গে বলেন, ‘প্রস্তাব পেয়েছি কিছু দিন আগে। তবে পরে আর তেমন কথা হয়নি। তবে সবকিছু যদি মিলে যায় অবশ্যই কাজ করব। এটা আমার জন্য বড় একটি সুযোগ। অবশ্যই ব্যাটিং কোচের দায়িত্ব নেব আমি।’

আরও পড়ুনঃ   ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি

পেস বোলিং কোচ হিসেবে সবশেষ সিরিজে ছিলে রবিউল ইসলাম। নতুন করে সাবেক এই পেসার নারী দলের সঙ্গে থাকবেন কি না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। কাজ করেছেন বিপিএলের দল রংপুর রাইডার্সে সঙ্গে। এবারে সুযোগ পাচ্ছেন আরও বড় পর্যায়ে কাজ করার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১০

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১২

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৩

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৪

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৬

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৭

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৮

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৯

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০

Design & Developed by: BD IT HOST