৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সৈন্য নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্থানীয় জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত চার সৈন্য নিহত হয়েছেন। প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সৈন্যদের প্রাণহানি ঘটেছে বলে রোববার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় তালেবানের হামলায় চার সৈন্য নিহত হয়েছেন। পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, রোববার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিরা নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছেন।

আরও পড়ুনঃ   বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

তিনি বলেন, হামলায় আধা-সামরিক বাহিনীর অন্তত চার সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে। পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয়। পাকিস্তানি তালেবান নামে পরিচিত টিটিপি দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করছে।

কাবুলের ক্ষমতায় তালেবান আসার পর থেকে প্রতিবেশী দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুনঃ   পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করেছে ইতালির ভেনিস শহর

গত ডিসেম্বরে আফগানিস্তানের ভূখণ্ডে জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় আফগানিস্তানে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

গত সপ্তাহে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় সেনাবাহিনীর একটি ভবনের চত্বরে আত্মঘাতী বোমা হামলাকারীরা দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ১৩ বেসামরিক নাগরিক ও পাঁচ সৈন্যকে হত্যা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST