৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ক্লাস বর্জনসহ চিকিৎসা সেবা বন্ধের হুশিয়ারী

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যার সমাধান ও সংস্কারের পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন করেছেন। সেই সাথে রাজশাহীতে ক্লাস বর্জনসহ চিকিৎসা সেবা বন্ধের হুশিয়ারী দিয়েছেন। রবিবার (০৯ মার্চ) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে প্রথমে বিক্ষোভ মিছিল শুরু করেন, এরপর স্মারকলিপি প্রদান করে সংবাদ সম্মেলন করেছেন ইন্টার্ন ডক্টরস ফোরাম। স্মারকলিপিতে চিকিৎসকরা অভিযোগ করেছেন যে, দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নীতিগত সিদ্ধান্তের কারণে সাধারণ জনগণ মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তারা স্বাস্থ্যমন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এবং এগুলোকে দেশের চিকিৎসা ব্যবস্থার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. আব্দুল্লাহ বলেন, এমবিবিএস/বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ কেন লিখবেন? বিএবডিসি’র বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার এবং শুধুমাত্র এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের বিএমডিসি রেজিস্ট্রেশন দাবি করছি। ওষুধের প্রেসক্রিপশন সংক্রান্ত নীতি পরিবর্তন করতে হবে। উন্নত বিশ্বের মতো ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এবং এমবিবিএস/বিডিএস ছাড়া কেউ ওটিসি তালিকার বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না। প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে এসব ওষুধ বিক্রি বন্ধ করতে হবে। ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। প্রতিবছর ৪ হাজার-৫ হাজার চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করতে হবে। বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। ম্যাটস ও মানহীন মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। ম্যাটস থেকে বিএমডিসি রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে। নতুন ভর্তি বন্ধ করতে হবে। পাশ করা শিক্ষার্থীদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিতে হবে। বিক্ষোভকারী তাসনিয়া (২৩), রমিজ মুত্তাকিন (২২) জানান, তাঁরা “এমবিবিএস ছাড়া ডাক্তার, মামা বাড়ির আবদার” স্লোগান দিতে আজ বাধ্য হয়েছেন। তাঁদের যৌক্তিক দাবি মানা না হলে আগামী ১০ মার্চ থেকে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেবেন এবং ১২ মার্চ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখা হবে বলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাছে দ্রুত এসব দাবির বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST