৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক?

অনলাইন ডেস্ক : বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গত বছরেই তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। ওই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে। সে সময় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতে টাইগাররা। ফরম্যাটটিতে নতুন করে কে অধিনায়ত্ব পাবেন তা নিয়ে আলোচনা চলছে।

গুঞ্জন রয়েছে লিটনই হচ্ছেন টাইগারদের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তবে তার কথার সুর ধরে বাংলাদেশের অধিনায়ক হিসেবে লিটন যে এগিয়ে আছেন সেটি কিছুটা অনুমান করাই যায়।

আরও পড়ুনঃ   ২৪’এর অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখা প্রথম নারী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘(অধিনায়কের বিষয়ে) আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুয়েকজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনও দলের বাইরে নয়। এরকম কাউকে আমরা চেষ্টা করব।’

২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার কথা জানিয়েছে বিসিবি। সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি ফরম্যাটটির অধিনায়ক ও কারা বিবেচনায় আছেন সেসব ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায়। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের ওপর বাড়তি নজর দিচ্ছেন বোর্ড সভাপতি।

আরও পড়ুনঃ   জেল ভেঙ্গে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমি আগামী বিশ্বকাপে (ভালো করার পরিকল্পনা) বিশ্বাস করি না। আমি যখন ২০০৭ সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম-সাকিব-মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে। আমরা বলে দেব কী চাই। ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST