১০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

তারকারা কে কোথায় ঈদ করছেন

অনলাইন ডেস্ক : রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে ঈদের আনন্দে মেতে উঠবে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। কারো প্রিয়জনদের সঙ্গে, কারো ঈদ কাটবে কর্মব্যস্ততার মধ্য দিয়ে।

 

দেশের শোবিজ অঙ্গনের অধিকাংশ তারকার ঈদ কাটবে প্রিয়জনদের সঙ্গে। কেউ কেউ আবার ব্যস্ত থাকবেন প্রেক্ষাগৃহে নিজেদের সিনেমার মুক্তি নিয়ে। এদের মধ্যে সবার উপরেই থাকবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নাম।

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই তারকার ‘রাজকুমার’ সিনেমা। যে কারণে ঈদের দিন গুলশানে নিজ বাড়িতেই থাকবেন শাকিব। সেখানেই সময় কাটাবেন পরিবারের মানুষদের সঙ্গে।

ঈদের দিন এই নায়ক প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘রাজকুমার’ সিনেমা দেখবেন কি না বা ভক্তদের ধরা দিবেন কিনা সেটা চমক হিসেবেই রাখতে চেয়েছেন সকলের জন্য।

শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসও এবারের ঈদ ঢাকাতেই উদযাপন করবেন। কয়েকদিন আগেই ভারত থেকে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে নিজের বাড়িতেই অবস্থান করছেন। ঈদের দিন ছেলেকে নিয়ে শাকিবের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নায়িকার।

এবারের ঈদে দুইটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ ও সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলনের সঙ্গে ‘মায়া: দ্য লাভ’ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ফলে বুবলীর ঈদ কাটবে সিনেমার প্রচারণার ব্যস্ততাকে কেন্দ্র করেই। ঈদের দিন ঢাকার কিছু প্রেক্ষাগৃহে হাজির হওয়ার কথা রয়েছে নায়িকার।

আরও পড়ুনঃ   সার্চ কমিটি নিয়ে আবারও প্রশ্ন

ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম ঈদ উদযাপনে পরিবারের সকল সদস্যদের নিয়ে উড়াল দিয়েছেন সিঙ্গাপুরে। সেখানেই এবারের ঈদ পালন করছেন তিনি। যেহেতু এই ঈদে নায়িকার কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না, ফলে ঈদের সময়টুকু পরিবারকেই দিতে চেয়েছেন মিম।

এবারের ঈদ ঢাকাতে ছেলে ফারিশকে নিয়েই উদযাপন করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। উত্তরাতে নিজ বাসাতেই ঈদের সকালের শুরুটা করবেন অভিনেত্রী। মাহি বলেন, এবারের ঈদ ঢাকাতেই করছি। আমার একমাত্র ছেলে ফারিশকে নিয়ে ঈদটি ভালো কাটবে বলে প্রত্যাশা করছি। তবে যেহেতু আমি এখন সিঙ্গেল মাদার, তাই ঈদটিও এবার একটু অন্যরকম হবে।

ঈদের ঠিক দুইদিন আগে কলকাতা থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সেখানে সিনেমার শুটিংয়ের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। পরী জানালেন, ঈদের দিন ঢাকাতেই থাকবেন তিনি। এরপরে গ্রামের বাড়ি বরিশালে যেতে পারেন।

ঈদ প্রসঙ্গে পরীমণি বলেন, আমার ঈদ এখন একমাত্র পুত্র রাজ্যকে ঘিরে। ওর জন্য অনেক আগে থেকেই শপিং করা শুরু করেছি। মা-ছেলে মিলে খুব ভালো একটি ঈদ পার করার ইচ্ছা এবার।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মৃদ্যু শৈত্যপ্রবাহ: মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

এবারের ঈদ ঢাকায় নিজ বাসাতে ও বন্ধুদের সঙ্গে কাটাবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এই নায়িকা জানালেন, ঈদের দিনের সব রান্না আমিই করি। কেবল রান্নাবান্না নয়, ঘর গোছানো থেকে শুরু করে ঈদের দিনের সব কাজ একাই সামলাই বলা যায়! বাসায় বন্ধুরা আসে। তাদের নিয়ে আড্ডা দেই, খাওয়া-দাওয়া করি।

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের ঈদ কাটবে ঢাকাতেই। এই ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সোনার চড়’ সিনেমা। ঈদের দিন নিজ সিনেমা দেখতে লায়ন সিনেমাস ও ব্লকবাস্টার সিনেমাসে হাজির হতে পারেন এই নায়ক।

জায়েদ খান বলেন, ঈদের শুরুটা ঢাকাতেই করবো। ভাই-বোনদের সঙ্গে দেখা করব। এরপর প্রেক্ষাগৃহে হাজির হতে পারি। ঈদের দুইদিন পর গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতি ঈদে গ্রামের বাড়ি চলে যান চিত্রনায়ক সাইমন সাদিক। এবারও সেটাই করছেন। এই নায়ক বলেন, ঈদ সবসময় আমার প্রাণের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে করার চেষ্টা করি। আমার গ্রামকে আমি কলিজার গ্রাম বলে ডাকি। এবারও ইনশাআল্লাহ্ পরিবার ও বন্ধুদের নিয়ে খুব ভালো একটি ঈদ পার করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক! কমছে কৃষি জমি

বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর

১০

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

১৪

দূর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী আকাশ গ্রেফতার

১৫

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

১৬

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

১৭

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

১৮

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

১৯

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST