৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

দুদকের মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

অনলাইন ডেস্ক : দেড় দশক আগে সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের দণ্ড থেকে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান।

সোমবার (৩ মার্চ) বিচারপতি সহিদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মাহমুদুর রহমানের আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়। আদালতে মাহমুদুর রহমানের আপিলের পক্ষে শুনানি করেন পারভেজ হোসেন।

দীর্ঘ শুনানির পর হাইকোর্ট বিচারিক আদালতের আগের রায়টি বাতিল করে নতুন রায় দিলেন। হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে, সম্পদের কোনো তথ্য গোপন না করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল।

আরও পড়ুনঃ   জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই ফের গ্রেপ্তার আ’লীগ সাবেক এমপি

এর আগে ২০১০ সালের ১৩ জুন গুলশান থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই মামলা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। মামলায় ২০১৫ সালের ১৩ আগস্ট এ মামলায় মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন বিচারিক আদালত।

এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে হাইকোর্টে আপিল করেন মাহমুদুর রহমান। আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ। শুনানি শেষে সোমবার আপিল মঞ্জুর করে রায় দেওয়া হয়।

আরও পড়ুনঃ   নগর আ.লীগ নেতা কালুর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র প্রদান

আইনজীবী পারভেজ হোসেন বলেন, সম্পদের বিবরণী দিতে নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না দেওয়ার ওপর ভিত্তি করে ২৭ ধারায় মামলা করে দুদক। বিচারিক আদালত তিন বছরের সাজা দিয়েছিলেন। আপিলে সেই দণ্ড থেকে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। -ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST