১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগর আ.লীগ নেতা কালুর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র প্রদান

স্টাফ রিপোর্টার : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রাজশাহীর সম্মিলিত জেলা কার্যালয় থেকে অভিযোগপত্র রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার মামলার একমাত্র আসামি কালুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রাজশাহীর সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আমির হোসেন।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১ আগস্ট আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এ মামলার বাদী হলেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম।

আদালতে প্রেরণকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নগরীর রানীবাজার এলাকার বাসিন্দা আসামি আতিকুর রহমানের (কালু) জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়। আতিকুর রহমান কালু সম্পদ বিবরণী ফরম পুরণ করে নিজ স্বাক্ষরে পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রাজশাহীকে সম্বোধন করে গত বছরের ১৫ জানুয়ারি সম্পদ বিবরণী দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রাজশাহীতে দাখিল করেন।

আরও পড়ুনঃ   সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলে তমাল গ্রেপ্তার

আসামমি আতিকুর রহমানের (কালু) দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে জমি ক্রয়, প্লট ক্রয় ও বাড়ি নির্মাণে ৪,২৫,৭৩,৯২৪/- টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র ও বিভিন্ন ব্যাংক স্থিতিসহ ৫,৩৫,৭৬,৯৯৩/- টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৯,৬১,৫০,৯১৭/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন।

তদন্তকালে স্থাবর-অস্থাবর সম্পদসহ ১১,১৪,৫৭,৪৩২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এক্ষেত্রে আসামী ১,৫৩,০৬,৫১৫/৭৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপনসহ মিথ্যা বা ভিত্তিহীন ঘোষণা প্রদান করায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

আরও পড়ুনঃ   নগরীতে হাইকোর্টের আদেশ অমান্য করে ভবন নির্মান

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, আসামী মো: আতিকুর রহমান (কালু) একজন আয়কর দাতা। তার আয়কর নথি অনুযায়ী পূর্বের সঞ্চয়, বরফ মিল হতে আয়, ব্যবসার আয়, গৃহ সম্পত্তির আয়, জমি বিক্রি বাবদ আয়, আয়কর অধ্যাদেশ এর ১৯ ধারায় ঘোষিত আয়, ব্যাংক সুদ হতে আয় এবং আয়কর অধ্যাদেশ এর ১৯ ধারায় ঘোষিত আয়সহ মোট ১২,৩৮,১৭,৮৩০/- টাকা আয়ের তথ্য পাওয়া যায়। তাছাড়া আয় এবং দায়-দেনাসহ মোট ১২,৬৮,১৭,৮৩০/- টাকা গ্রহণযোগ্য উৎসের আয় পাওয়া যায়। পারিবারিক ব্যয় ২,৯০,১৫,৫৮১/- টাকা। সুতরাং সঞ্চয় ৯,৭৮,০২,২৪৯/- টাকার বিপরীতে অর্জিত সম্পদের মূল্য ১১,১৪,৫৭,৪৩২/- টাকা। এক্ষেত্রে আসামী মো: আতিকুর রহমান (কালূ) এর নামে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সাথে ১,৩৬,৫৫,১৮৩/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। মামলার অভিযোগপত্র অদ্য বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, রাজশাহীতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST