৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

স্থপতি বরুণ চেয়েছিলেন সিনেমা বানাতে, যেভাবে ক্রিকেটার হলেন

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেটে যেন পুনর্জন্ম হয়েছে বরুণ চক্রবর্তীর। টি-টোয়েন্টি ক্রিকেটে দাপটের পর আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকেই সাফল্য পাচ্ছেন ভারতের এই স্পিনার। অথচ, স্থাপত্যবিদ্যায় স্নাতক সম্পন্ন করা বরুণের ক্রিকেটার হওয়ার তেমন ইচ্ছাই ছিল না একটা সময়। স্থপতি হিসেবে চাকরি করেছিলেন কিছুদিন। অভিনয়ও করেছেন, চেয়েছিলেন সিনেমা বানাতে। ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে কম চড়াই উৎড়াই ছিল না।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসেব ওয়ানডের স্কোয়াডে জায়গা করে নেন বরুণ চক্রবর্তী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগমুহূর্তে জায়গা করে নেন ১৫ সদস্যের স্কোয়াডে।

যদিও ভারতের প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পাননি। গতকাল (রোববার) নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েই পাঁচ উইকেট শিকার করেছেন বরুণ। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় একদিনের ম্যাচেই পাঁচ উইকেটের কীর্তি গড়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ক্যারিয়ারের নানা কথা জানিয়েছেন বরুণ।

আরও পড়ুনঃ   শ্রমিক অসন্তোষের জেরে ২০ শতাংশ অর্ডার বাতিল হয়েছে : শ্রম উপদেষ্টা

বলছিলেন, ‘আমি ক্রিকেট অনেক দেরিতে শুরু করেছি। ২৬ বছর বয়সে মন দিয়ে ক্রিকেট খেলা শুরু করি। তার আগে আমার অন্য স্বপ্ন ছিল। স্থপতি হতে চেয়েছিলাম। সিনেমা বানাতে চেয়েছিলাম। কিন্তু ২৬ বছরের পর থেকে শুধু ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেছি। সেই স্বপ্নই ধীরে ধীরে সত্যি হচ্ছে।’

২০২১ সালে আইপিএলের পারফরম্যান্সের জন্য সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বরুণ। কিন্তু গ্রুপ পর্বের তিনটি ম্যাচে একটিও উইকেট পাননি। ভারতও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল। সেবারের সঙ্গে এবারের পরিবেশের যে কোনো মিল নেই তা স্বীকার করেছেন ভারতীয় স্পিনার।

বরুণ চক্রবর্তী বলছিলেন, ‘সেবার খুব শিশির পড়ছিল। রাতে বল ধরতে সমস্যা হচ্ছিল। আমি যে খুব খারাপ বল করেছিলাম, তা নয়। কিন্তু আমরা জিততে পারিনি। কিন্তু এ বার আমরা ভালো ক্রিকেট খেলছি। জিতছি। তাই ভালো লাগছে।’

আরও পড়ুনঃ   স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

কিউইদের বিপক্ষে যখন প্রথমবার বল করতে গিয়েছিলেন, তখন চার বছর আগের স্মৃতি মনে পড়ছিল বরুণের। আত্মবিশ্বাসটা একটু কম ছিল। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা তাকে ভরসা দেন। বরুণ বলেন, ‘প্রথম স্পেল করতে যাওয়ার সময় আত্মবিশ্বাস একটু কম ছিল। চার বছর আগে এই মাঠে কী হয়েছিল, সেই কথা মনে পড়ছিল। নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছিল। সেই সময় রোহিত ভাই, বিরাট ভাই ও হার্দিক ভাই এসে বলে, নিজেকে শান্ত রাখতে। ওরা বার বার এসে কথা বলছিল। সেটা কাজে লেগেছে। আত্মবিশ্বাস বেড়েছে।’

জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও হাল ছাড়েননি। ঘরোয়া ক্রিকেট খেলেছেন। নিজের বোলিং নিয়ে পরিশ্রম করেছেন। নতুন বল শিখেছেন। ফলে এখন অনেক বেশি অস্ত্র তার কাছে রয়েছে। গতবারের আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন বরুণ। সেই পারফরম্যান্স ভারতীয় দলে তার জায়গা করে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST